Friday, April 3, 2026

টিআরপি বাড়াতে BARC কর্তাকে বিপুল টাকা ঘুষ অর্ণবের, বিস্ফোরক মুম্বই পুলিশ

Date:

Share post:

টিআরপি(TRP) কেলেঙ্কারির ঘটনায় ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছে অর্ণব গোস্বামীর(Arnab Goswami) রিপাবলিক টিভি(Republic TV)। এই ঘটনার তদন্তে এবার বিস্ফোরক দাবি করে বসল মুম্বই পুলিশ(Mumbai police)। তাদের অভিযোগ অনৈতিকভাবে নিজের সংবাদমাধ্যমের রেটিং বাড়াতে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন অর্ণব গোস্বামী। একবার নয় এই টাকা দেওয়া হয়েছিল একাধিকবার। সোমবার আদালতে এই মামলা সংক্রান্ত নথিপত্র জমা করেছে মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশের তরফে সোমবার আদালতে যে রিমান্ড নোট দাখিল করা হয়েছে তাতে দাবি করা হয়েছে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে একাধিক চ্যানেলের টিআরপি হেরফের করেছেন BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্ত। অর্ণব গোস্বামী রিপাবলিকের হিন্দি ও ইংরেজি চ্যানেলের টিআরপি বাড়াতে ওই ব্যক্তিকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর টিআরপি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে BARC প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য হাতে পায় মুম্বই পুলিশ। এই পার্থ দাশগুপ্তই টিআরপি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড।

আরও পড়ুন:প্রতিবাদের ভাষাকে জোরালো করতে বোলপুরে এসেছি: মুখ্যমন্ত্রী  

শুধু তাই নয় পুলিশের তরফে আরও জানানো হয়েছে অর্ণব গোস্বামী পার্থর পাশাপাশি BARC-এর প্রাক্তন COO রমিল রামঘরিয়াকেও মোটা অঙ্কের ঘুষ দিতেন। এই ঘুষের টাকায় কেনা একাধিক জিনিসপত্র তার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। ফলস্বরূপ এটা বলাই যায় পুলিশের দাবি যদি সঠিক হয় তাহলে অর্ণব গোস্বামী ফের একবার বড়সড় বিপদে পড়তে চলেছেন। উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকেই এই মামলা তদন্ত করছে মুম্বই পুলিশ। পাশাপাশি সংস্থার বিরুদ্ধে আনা অভিযোগ আসার পর পৃথকভাবে তদন্ত শুরু করেছে BARC-ও। রিপাবলিক টিভি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে এসেছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...