Wednesday, March 11, 2026

বক্সিং-ডে টেস্টে টিম ইন্ডিয়ার বিরাট জয়কে কুর্নিশ শচীনের

Date:

Share post:

মেলবোর্নে (Melbourne Cricket Ground) বক্সিং-ডে টেস্টে (Boxing Day Test) ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার (Team India)। সঙ্গে দুরন্ত কামব্যাক। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, জয়ের সরণীতে টিম ইন্ডিয়া ফেরার পথে নেই ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) নেই। নেই রোহিত শর্মা (Rohit Sharma)। নেই ইশান্ত শর্মাও (Ishant Sharma)। চোটের জন্য ছিটকে গিয়েছেন মহম্মদ শামিও ((Mohamad Shami)। অর্থাৎ নেইয়ের তালিকাটা বিরাট। তার পরেও অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে টেস্টে হারানো এক অনন্য নজির। আর এই কৃতিত্বকে কুর্নিশ জানাতে ভোলেননি মাস্টার-ব্লাস্টার (Master Blaster) সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই যে দলটা দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল। সেই দলটাই যে ভাবে ঘুরে দাঁড়াল তাকে কুর্নিশ জানাচ্ছেন কিংবদন্তি (Legend) সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মা, ইশান্ত শর্মা, মহম্মদ শামিকে ছাড়াই যেভাবে টেস্ট জিতল টিম ইন্ডিয়া। তা এক কথায় অসাধারণ। দ্বিতীয় ইনিংসে আবার চোট পেয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব। মাত্র ৩.৩ ওভার বল করতে পেরেছিলেন তিনি। তার পরেও ০-১ এ পিছিয়ে থাকা সিরিজে সমতা ফেরাল রাহানের দল।

টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত সচিন (Sachin Tendulkar) টুইট করে লিখেছেন, “বিরাট, রোহিত, ইশান্ত,শামিকে ছাড়া টেস্ট জয় অসাধারণ। প্রথম টেস্টে হারার পরেও যেভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। দুরন্ত জয়। ওয়েল ডান টিম ইন্ডিয়া।”

আরও পড়ুন- সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডলের জন্যও এবার ‘ওয়াই প্লাস’

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...