Saturday, April 4, 2026

কাঁথি পুরসভার প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হল সৌমেন্দুকে

Date:

Share post:

কাঁথি পুরসভার প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হলো শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। সূত্রের খবর, দাদা শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় সৌমেন্দুকে নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয় তৃণমূলের অন্দরে । যদিও এর আগে সৌমেন্দু জানিয়েছিলেন, তার বিজেপিতে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তবুও তার ওপর ভরসা রাখতে পারেনি দল। তাকে আগেভাগেই পুরসভার প্রশাসনিক পদ থেকে সরিয়ে দিল তৃণমূল।
শুভেন্দুর দলত্যাগের পর কাঁথিতে তৃণমূলের জনসভায় অধিকারী পরিবারের কাউকে দেখা যায়নি।
শুভেন্দুর সঙ্গে তাঁর পরিবারের অন্য কোনও সদস্য দল না ছাড়ায় কটাক্ষ করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এই কটাক্ষের জবাব আজ মঙ্গলবার টিটাগড়ের সভায় দেন শুভেন্দু ।তিনি বলেছেন, ভাইপো বলছে, লজ্জা করে না বাড়িতে পদ্ম ফোটাতো পারোনি। আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব।

আরও পড়ুন- যোগাযোগ রাখছেন বিজেপির তিন সাংসদ: ধনেখালির সভায় কীসের ইঙ্গিত সুজাতার

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...