Tuesday, June 16, 2026

‘আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে’, বারাকপুরে বললেন শুভেন্দু

Date:

Share post:

“আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে।”

মঙ্গলবার এভাবেই কাঁথির অধিকারী পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ জানিয়ে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ প্রসঙ্গত, এদিনই কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ. থেকে সরানো হয়েছে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে৷

ওদিকে মঙ্গলবারই বারাকপুরে তৃণমূলের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি জানান, ৩ জানুয়ারি টিটাগড় থানা থেকে ব্যারাকপুর থানা পর্যন্ত তৃণমূলের পাল্টা মিছিল ও সভা হবে৷ থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুরা৷

এদিন, বারাকপুরে পদযাত্রা শেষে এক সভায় হুমকির সুরে এদিন শুভেন্দু বলেন,”সব হিসেব রেখে দিন৷ ক্ষমতায় আসলে নিউটনের তৃতীয় ল কার্যকর হবে”৷ এদিন সৌগত রায়কে( Sougata Ray) ‘জ্যাঠামশাই’ এবং প্রশান্ত কিশোরকে ( prasanta Kishore) ‘কিশোর কুমার’ বলেও কটাক্ষ করেন শুভেন্দু৷

এদিন টিটাগড় থানার সামনে যে জায়গায় বিজেপি নেতা মণীশ শুক্লকে গুলি করা হয়েছিল সেখানে প্রদীপ জ্বালিয়ে টিটাগড়়ে রোড-শো করেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী৷ টিটাগড় থানার সামনে থেকে খড়দা থানার সামনে পর্যন্ত রোড শো চলে৷ সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ অর্জুন সিং, বিধায়ক শুভ্রাংশু রায়, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্য যুব বিজেপি সভাপতি সৌমিত্র খাঁ , বিধায়ক শীলভদ্র দত্ত প্রমুখ নেতৃবৃন্দ৷

আরও পড়ুন- পুজোর পরে বর্ষবরণের জনস্রোতেও রাশ টানল কলকাতা হাইকোর্ট

 

 

 

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...