Tuesday, June 16, 2026

তৃণমূল নেতা খুনে অগ্নিগর্ভ হাওড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলো RAF

Date:

Share post:

তৃণমূল (TMC)নেতাকে ধর্মেন্দ্র সিংকে (Dharmendra Singh) হত্যার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠল হাওড়া (Howrah)। প্রিয় নেতাকে খুনের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন ধর্মেন্দ্র অনুগামীরা। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বি গার্ডেন এলাকায় ৪টি বাস ও বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল। আগুন লাগিয়ে দেওয়া হল বাইক, স্থানীয় একটি আবাসনেও অগ্নিসংযোগ করা হয়!
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় RAF। এলাকা এখনও থমথমে। রয়েছে চাপা উত্তেজনা।

তৃণমূল (TMC) নেতার মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে চত্বরে জড়ো হন তাঁর অনুগামীরা। তাঁদের হাতে ছিল বাঁশ, লাঠি, রড। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। হাওড়ার শালিমার (Shalimar) থেকে বাইক চালিয়ে ফিরছিলেন যুব তৃণমূলের (TMC) কার্যকরী সভাপতি ধর্মেন্দ্র সিং (Dharmendra Singh)। বাইকে তাঁর সঙ্গে ছিলেন আরও একজন। বি গার্ডেন (B Garden) থানার অন্তর্গত শালিমার (Shalimar) তিন নম্বর গেট এলাকায় বাইকে করে এসে ওই তৃণমূলকে (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতীরা। ৬ রাউন্ড গুলি চলে। রক্তাক্ত অবস্থায় ধর্মেন্দ্রকে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এরপরই দোষীদের গ্রেফতারের দাবিতে তাণ্ডব শুরু করে ধর্মেন্দ্র অনুগামীরা।

ঘটনার তদন্তে নামে পুলিশ। তবে এই খুন রাজনৈতিক কারণে নাকি ব্যক্তিগত অথবা অন্য কারণে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- ‘আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে’, বারাকপুরে বললেন শুভেন্দু

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...