Monday, March 16, 2026

ট্রাম্পের পতন, রাশিয়ার ভ্যাকসিন, উহান ও ভাইরাস! ফিরে দেখা বিশের বিশ্ব

Date:

Share post:

২০২০-র দীর্ঘ উত্থান-পতন কাটিয়ে ২০২১ কে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব। শতাব্দীর অভিশপ্ত বছরকে পিছনে ফেলে নতুন বছরে নতুন করে আশায় বুক বাঁধছে মানুষ। এহেন সময়ে এক ঝলকে স্মরণ করে নেওয়া যাক ২০২০ সালে পৃথিবীতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী।

অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর দাবানল: ২০২০ সালের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার বিধ্বংসী অগ্নিকাণ্ডকে(Australian bushfires) সঙ্গী করে। আগুনের গ্রাসে ধ্বংস হয়ে যায় অস্ট্রেলিয়ার ৪৭ মিলিয়ন একর বনভূমি। ভয়াবহ এই দাবানল বহু বন্যপ্রাণীর মৃত্যুর পাশাপাশি প্রত্যক্ষভাবে এই অগ্নিকাণ্ডের জেরে সে দেশে মৃত্যু হয় ৩৫ জনের। তথ্য অনুযায়ী পরোক্ষভাবে এই অগ্নিকাণ্ড ৪৪৫ জন মানুষের প্রাণ কেড়েছে।

রাজপরিবার ছাড়লেন ইংল্যান্ডের প্রিন্স হ্যারি: রাজপরিবারের অর্থ নয়, আর্থিকভাবে স্বনির্ভর হতে চেয়ে ২০২০-র জানুয়ারি মাসেই রয়েল ফ্যামিলি ছেড়ে দেন প্রিন্স হ্যারি(Prince Harry) ও তার স্ত্রী মেগান(Meghan Markle)। ব্রিটিশ রাজপরিবারে(Royal family) তৎকালীন সময়ে এই ঘটনা রীতিমত সাড়া ফেলে দেয় গোটা বিশ্বে। রাজপরিবারের ভিভিআইপি জীবন ছেড়ে একেবারে সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়ে এই তাঁদের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত।

করোনা অতিমারি ও উহান: শুরুটা হয়েছিল ২০১৯ সালের শেষ ভাগে চিনে। তবে ২০২০ সালের শুরুতেই গোটা বিশ্বে সাড়া ফেলে দেয় মারণ করোনাভাইরাস(Coronavirus)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এই ভাইরাসকে অতিমারি আখ্যা দেয়। আমেরিকার তরফে অভিযোগ তোলা হয় ভাইরাসের উৎপত্তি চিনের উহানের ল্যাবরেটরীতে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে চিন প্রশাসন। ভাইরাসকে কেন্দ্র করে চিন ও আমেরিকার কূটনৈতিক সঙ্ঘাত চরমে ওঠে।

প্যারাসাইট-এর অস্কার জয়: প্রথমবার কোনও বিদেশি ভাষার, ইংরেজি সাবটাইটেল যুক্ত ছবি জিতে নিল চলচ্চিত্রজগতের কাঙ্ক্ষিত পুরস্কার অস্কার। ১০ ফেব্রুয়ারি গোটা পৃথিবীকে চমকে দিয়ে সেরা ছবি ও সেরা চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার জিতে নেয় দক্ষিণ কোরিয়ার সিনেমা প্যারাসাইট(Parasite)।

উত্তর কোরিয়ার শাসক কিমের মৃত্যু গুজব: উত্তর কোরিয়ার স্বেচ্ছাচারী শাসক হিসেবে পরিচিত কিম জংউনের(Kim John un) মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে ২০২০-র মে মাসে। জানা যায়, কিমের মৃত্যুর পর উত্তর কোরিয়ার(North Korea) শাসন ভার নিজের কাঁধে তুলে নিয়েছে তার বোন ইয়ো জোই। অবশ্য দীর্ঘদিন ধরেই জল্পনা জিইয়ে রাখা হলেও পরে জানা যায় বহাল তবিয়তে বেঁচে রয়েছেন উত্তর কোরিয়ার শাসক।

বেইরুট বিস্ফোরণ: ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বেইরুট শহর। লেবাননেন রাষ্ট্রপতি মিশেল আউন জানান, ছবছর ধরে বন্দর এলাকায় ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট সংরক্ষণ করা হয়েছিল। সেখানেই ঘটে এই বিস্ফোরণের ঘটনা। বেইরুট বিস্ফোরণের(Beirut blast) জেরে মৃত্যু হয় ২০৪ জনের। আহত হন ৬,৫০০ জন।

রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি: মারণ করোনাভাইরাস তখন গোটা বিশ্বকে দাপটের সঙ্গে শাসন করে যাচ্ছে। ভ্যাকসিনের সন্ধানে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। ঠিক সেই সময় সকলকে চমকে দিয়ে প্রথম করোনা ভ্যাকসিন(Corona vaccine) নিয়ে আসে রাশিয়া। রাশিয়ার(Russia) প্রথম মহাকাশ যানের নামে এই ভ্যাকসিনের নাম রাখা হয় স্পুটনিক ভি(Sputnik V)। ভ্যাকসিন ডিজে করোনার বিরুদ্ধে ব্যাপকভাবে কার্যকরী এ বিষয়ে মানুষের মনে বিশ্বাস যোগ্যতা আনতে নিজের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। অবশ্য এই ভ্যাকসিনের প্রবল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

ট্রাম্পকে হারিয়ে জয়ী জো বাইডেন: করোনা পরিস্থিতির মাঝেও ২০২০ সালে গোটা বিশ্বের নজর ছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের(US president election) দিকে। ট্রাম্পের বিরোধী মুখ হিসেবে এবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন(Joe Biden)। ডোনাল্ড ট্রাম্পকে(Donald Trump) হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। একই সঙ্গে এই নির্বাচন এই প্রথমবার কোনও মহিলা উপরাষ্ট্রপতি পেল আমেরিকা। তিনি ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস(Kamala Harris)।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...