Saturday, June 27, 2026

সিরিয়ায় সেনার বাসে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ৩৭ জওয়ান

Date:

Share post:

ফের একবার আইএসআইএস(ISIS) জঙ্গিদের হামলায় রক্তাক্ত হয়ে উঠলো সিরিয়া(Syria)। সেনার বাসে ভয়াবহ জঙ্গি হামলার জেরে মৃত্যু হল কমপক্ষে ৩৭ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার ঘটনাটি ঘটেছে সিরিয়ার পূর্বপ্রান্তে দেইর ইজর (Deir Ezzor) প্রদেশে। নৃশংস এই জঙ্গি হামলায়(Terror attack) শোকের ছায়া নেমেছে সিরিয়ায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সিরিয়ান সেনার ৪নম্বর ডিভিশনের সেনাকর্মীদের অনেকেই ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তিনটি বাসে করে ফিরছিলেন তারা। পথে দেইর ইজর প্রদেশের শুলা গ্রামে হঠাৎই রাস্তার পাশে পুঁতে রাখা একের পর এক বোমা বিস্ফোরণ শুরু হয়। আচমকা এই ধরনের ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন সেনা জওয়ানরা। তখনই আড়াল থেকে বেরিয়ে এসে তাদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৭ জনের। আহত হন আরো ১৫ জন। যদিও বাকি দুটি বাসের সেনা জওয়ানরা কপাল জোরে রক্ষা পান। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার না করলেও সিরিয়া প্রশাসনের তরফে দাবি করা হয়েছে এটা আইএসআইএস জঙ্গি গোষ্ঠীর কাজ।

আরও পড়ুন:রাম মন্দির, করোনা সংকট, আইনের গেরো, উত্তাল সীমান্ত! ফিরে দেখা ২০-র দেশ

ভয়াবহ নৃশংস এই জঙ্গি হামলার পর সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদের রহমান জানান, গতবছর সিরিয়ায় আইএসআইএস জঙ্গিদের খিলাফত গঠনের স্বপ্ন ধ্বংস হওয়ার পর থেকে সেভাবে আর বড় কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। দীর্ঘদিন পর নিজেদের অস্তিত্ব জানান দিতে ফের বড়সড় জঙ্গি হামলা চালালো আইএসআইএস জঙ্গিরা।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...