Saturday, June 20, 2026

শহরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত আরও ১, দেশে নতুন স্ট্রেনের সংখ্যা বেড়ে ২৯

Date:

Share post:

কলকাতায় (Kolkata) করোনায় (Corona) আক্রান্ত ব্রিটেন (UK) ফেরত আরও শহরে ব্রিটেন ফেরত আরও এক ব্যক্তির শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। যদিও ব্রিটেনের সুপার সংক্রমক স্ট্রেনে (ভিইউআই-২০২০১২/০১) আক্রান্ত কিনা তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। সে বিষয়ে নিশ্চিত হতে ব্যক্তির নমুনা ট্রপিক্যালের মাধ্যমে কল্যাণী (Kalyani) কেন্দ্রের জেনেটিক সিকোয়েন্সিং সংক্রান্ত প্রতিষ্ঠান “ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়ো মেডিক্যাল জেনোমিক্স’’-এ পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, রাজ্য সরকার ব্রিটেন ফেরত ব্যক্তিদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। সেই পরীক্ষাতেই ওই ব্যক্তির করোনা আক্রান্তের কথা জানা যায়। ইতিমধ্যে কলকাতায় এক স্বাস্থ্যকর্তার ব্রিটেন ফেরত পুত্রের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। মেডিক্যাল কলেজে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে, দেশে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...