Wednesday, April 8, 2026

সাফল্যে মোড়া বছরকে বিদায় জানাল মোহনবাগান

Date:

Share post:

করোনার (Corona) আবহে বিষে ভরা ২০২০ সালটিকে দ্রুত ভুলতে চাইছেন সমাজের সর্বস্তরের মানুষ। কিন্তু মোহনবাগান(Mohun Bagan) জনতার কাছে ফেলে আসা বছরটি ছিল সাফল্যে মোড়া এবং বছর অত্যন্ত গর্বের। ময়দানের (Maidan) শতাব্দী প্রাচীন ক্লাবের গোটা বছরের পারফরম্যান্স-এর হিসেবের খতিয়ান অন্তত তাই বলছে।

সদ্যসমাপ্ত বছরে সবুজ-মেরুন জার্সিধারীরা আই লিগ (I league) ও আইএসএল (ISL) মিলিয়ে খেলেছে ২০টি ম্যাচ। এর মধ্যে ১৫টি ম্যাচে জয় পেয়েছেন মোহনবাগান। ২০২০ সালে আই লিগে সবুজ-মেরুন খেলেছে ১২টি ম্যাচ। জয় ১০টিতে। ড্র বাকি দু’টি ম্যাচে।

আইএসএলে সবুজ-মেরুন জার্সিধারীরা খেলেছে ৮টি ম্যাচ। জয়ের স্বাদ পেয়েছেন ৫টিতে। ড্র করেছেন ২টি ম্যাচে। “কোভিড বর্ষ”-এ পালতোলা নৌকা মাত্র একটি ম্যাচে হেরেছে। গত ৭ ডিসেম্বর হাবাসের দল ১-২ গোলে হেরেছিল জামশেদপুর এফসি’র বিরুদ্ধে।

আরও পড়ুন:‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’ তিন মাস স্থগিত রাখার নির্দেশ ট্রাম্পের

২০২০ সালে আয়োজিত দু’টি ডার্বিতেই (Derby) জিতেছে মোহনবাগান। নতুন বছরে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই হাবাস-ব্রিগেডের কাছে বড় চ্যালেঞ্জ।

Related articles

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...