Thursday, June 18, 2026

ঘরবদল! মুকুলে ভাগ বসালেন শোভন-বৈশাখী

Date:

Share post:

রাজ্য বিজেপির সদর দফতরে ‘ঘরবদল’। মুকুল রায়ের ঘর দেওয়া হচ্ছে শোভন-বৈশাখীকে। গত ২৭ ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা জোনের পর্যবেক্ষক ঘোষণা করেছে বিজেপি (BJP)। সহ-পর্যবেক্ষক হয়েছেন বৈশাখী। নির্বাচন পর্যন্ত আপাতত ওই ঘরেই বসবেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)।

কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতা সুনীল বনশলকে (Sunil Bansal)। তিনি বসবেন বিজেপির রাজ্য দফতরে। তবে আপাতত বনশল থাকছেন উত্তরপ্রদেশ সরকারের অতিথিশালায়। তাঁর জন্য আলাদা ঘরেের ব্যবস্থা করা হচ্ছে বিজেপির রাজ্য দফতরে। জোরকদমে চলছে কাজ। বিজেপি সদর দফতরে স্থান সঙ্কুলানের জন্য নির্বাচনী অফিস স্থানান্তরিত করা হয়েছে হেস্টিংসে। আপাতত সেখানেই বসছেন মুকুল রায় (Mukul Roy)। ফলে রাজ্য অফিসের মুকুল রায়ের ঘর ফাঁকা থাকায় সেই ঘরই দেওয়া হয়েছে শোভন-বৈশাখীকে।

আরও পড়ুন- ‘দলবদলু’ শুভেন্দুর পাশে নেই ছোট আঙারিয়া, গ্রামের ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...