Thursday, June 18, 2026

মাঝরাতে শব্দবাজির উৎসব!!

Date:

Share post:

বাতাসে বারুদের গন্ধ কোথাও। কোথাও দমকা বাতাসের সঙ্গে শব্দবাজির ধোঁওয়া একাকার । পুলিশ নাকি সক্রিয় ছিল শব্দবাজি ঠেকাতে! কিন্তু 2021 এর বাদশা সেই শব্দবাজি।
কেঁপে উঠল দক্ষিণে প্রফুল্লনগর থেকে উত্তরে প্রাচীন মায়াপুর। কান চেপে হাঁটতে হল ক্লান্ত শরীরে ঘরে ফেরা শব্দে অতিষ্ঠ পথচারীকে। মুখ বুজে সহ্য করল সবাই। কারণ, আজ যে নতুন বছরের আগমন। হ্যাঁ, শুরু হয়ে গেল ২০২১ । উচ্ছ্বাসে ফেটে পড়ল আমজনতা।
২০২০-এর করোনার আতঙ্ক পিছনে ফেলে সবাই চাইছে নতুন বছরে নতুন করে জীবনের ছন্দ ফিরে পেতে। এ এক আশ্চর্য সন্ধিক্ষণ।
নারায়ণ শিলা হাতে বাড়ি ফেরা পুরোহিতমশাইকে শব্দবাজির বাড়াবাড়িতে বড় রাস্তা এড়িয়ে গলিঘুঁজি দিয়ে গন্তব্যে ফিরতে হল। চমকে উঠতে হল অসুস্থ মানুষকে। পাড়ার নেড়ি লেজ গুটিয়ে লুকোনোর জায়গা খুঁজলো অনেকটা স্বস্তিতে। শব্দবাজিময় ছবি এবারও।
কলকাতার পাশাপাশি একাধিক জেলাতে ধরা পড়েছে শব্দবাজির আওয়াজ। আতস বাজি, শব্দ বাজি দিয়ে রীতিমতো নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব সর্বত্র।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...