Saturday, June 13, 2026

কোভিড বিধি মেনেই ভিড় শিলিগুড়ির ইসকন মন্দিরে

Date:

Share post:

নতুন ইংরেজি বছরের প্রথম দিনে শিলিগুড়ির Siliguri সেবক রোডের পাশে ইসকন মন্দিরে Iscon Mandir দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। সকাল থেকে সেখানে ভক্তরা সারি বেঁধে মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তবে সবাই যাতে কোভিড Covid 19 বিধি মেনে চলেন সে দিকে খেয়াল রাখেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন : করোনা আবহে “কল্পতরু” নয় কাশীপুর উদ্যানবাটী

ইসকনের উত্তর পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, ভক্তদের মাস্ক বাধ্যতামূলক। সকলে যাতে হাত স্যানিটাইজ করে ঢোকেন সে দিকে কড়া নজর রাখা হয়েছে।

আরও পড়ুন : কোভিডের জের, বছর শুরুর দিন ফাঁকা দক্ষিণেশ্বর

প্রতিবারই পয়লা জানুয়ারি ইসকনের শিলিগুড়ির মন্দিরে ভিড় হয়। এবার অবশ্য ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রিণ করা হয়। একদল মন্দির থেকে বের হওয়ার পরেই অন্যদের প্রবেশ করতে দেওয়া হয়েছে।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...