Saturday, April 4, 2026

নর্থইস্ট এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় এটিকে মোহনবাগানের

Date:

Share post:

বছরের প্রথম ম‍্যাচে জয় পেল এটিকে মোহনবাগান ( atk mohun bagan)। আইএসএলে (isl) তারা ২-০ গোলে হারাল নর্থইস্ট ইউনাইটেডকে ( northeast united fc) । বাগানের হয়ে একটি মাত্র গোল রয় কৃষ্ণা (roy krishna) । আরেকটি হয় আত্মঘাতী। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে উঠে এলো এটিকে এমবি।

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির সঙ্গে ড্র করায়, রবিবার নর্থইস্টের বিরুদ্ধে জিততে মরিয়া ছিল এটিকে মোহনবাগান। তাই এদিন ম‍্যাচে শুরু থেকেই আক্রমণে ঝাপায় বাগান ব্রিগেড। ম‍্যাচের প্রথমার্ধে গোলের জন‍্য ঝাপালেও, গোলের দড়জা খুলতে ব‍্যর্থ হয় হাবাসের দল। যার ফলে গোলশূন‍্য থাকে ম‍্যাচের প্রথমার্ধ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা। যার ফলে ম‍্যাচের ৫১ মিনিটে বাগানকে ১-০ গোলে এগিয়ে দেন রয় কৃষ্ণা। এর ঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে নর্থইস্ট ফুটবলার লাম্বোটের আত্মঘাতী গোলে ২-০ এগিয়ে যায় এটিকে এমবি। এরপর দলে আক্রমণ বাড়াতে প্রবীর দাসকে তুলে মনবীর সিং কে নামান হাবাস। এরপর আক্রমণে গেলেও গোলের সংখ‍্যা বাড়াতে পারেনি বাগান ব্রিগেড। এই জয়ের ফলে ৯ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে এটিকে মোহনবাগান। ১১ তারিখ আইএসএলে পরবর্তী ম‍্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি মুম্বই সিটি এফসি। মুম্বই ম‍্যাচের আগে এই জয় অনেকটাই সাহায‍্য করবে বলে মনে করছেন বাগান কোচ হাবাস। এরপাশাপাশি এদিন রয় কৃষ্ণা গোলে ফেরায় স্বস্তি হাবাসের।

আরও পড়ুন:আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের, ওড়িশা এফসি কে ৩-১ গোলে হারাল রবি ফাউলারের দল

Advt

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...