Friday, June 26, 2026

কেআইএফএফ: থিম কান্ট্রি ইতালি, এবার সব অনুষ্ঠানই অনলাইন

Date:

Share post:

করোনার কারণে পিছিয়ে যাওয়া কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল শুরু হচ্ছে ৮ জানুয়ারি (January) থেকে। এবারের থিম দেশ ইতালি (Italy)। কোভিড পরিস্থিতিতে ২৬তম কেআইএফএফ (KIFF) ভার্চুয়ালি (Virtual) নবান্ন সভাঘর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কোভিড (Covid) বিধি মেনে এবছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) মহাসমারোহে ফিল্ম ফেস্টিভালের উদ্বোধন হচ্ছে না।

শনিবার শিশির মঞ্চে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং (Theme Song), লোগো (Logo) ও রয়েল বেঙ্গল টাইগার ট্রফি-র (Royal Bengal Tiger Trophy) আনুষ্ঠানিক উদ্বোধন হল। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, পরিচালক তথা উৎসবের সভাপতি রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী পাওলি দাম, তথ্য অধিকর্তা তথা নন্দনের সিইও মিত্র চট্টোপাধ্যায়।

এবারের কেআইএফএফের ‘থিম কান্ট্রি’ ইতালি। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ‘অপুর সংসার’ (Apu r Sansar)। উৎসবে প্রতিযোগিতার মঞ্চ থেকে সেরা ছবিকে রয়্যাল বেঙ্গল গোল্ডেন ট্রফি-র পাশাপাশি ৫১লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন : কলকাতার সবুজ ফেরাতে প্লাস্টিক সংগ্রহে সামিল পড়ুয়ারাও

৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে কেআইএফএফ। তবে, এই পরিস্থিতিতে একঝাঁক তারকাদের উপস্থিতি এবছর নজরে আসছে না। কারণ, উৎসবের সবাটাই হবে ভার্চুয়ালি।  করোনার বিধি মেনে চলবে অনুষ্ঠান। বিশেষ কোনো অতিথিও উপস্থিত থাকবেন না এবছরের অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

মহামারির কারণে ৬০ দিন পিছিয়ে গিয়েছে কলকাতা অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শিশিরমঞ্চ, নন্দন, রবীন্দ্রসদন সহ সরকারি ৬টি প্রেক্ষাগৃহে দেখানো হবে চলচ্চিত্র উৎসবের ছবি। ৫০ শতাংশ সিটে হলে বসেই ছবি দেখা যাবে। কোনো বাড়তি খরচ ছাড়াই অনলাইনে বুক মাই শো-তে টিকিট কাটা যাবে।

Advt

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...