Monday, April 6, 2026

কলকাতার সবুজ ফেরাতে প্লাস্টিক সংগ্রহে সামিল পড়ুয়ারাও

Date:

Share post:

কলকাতা পুরসভা এলাকায় এখনও রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার৷ পুরসভার শীর্ষকর্তারা জল জমা থেকে পরিবেশ দূষণের জন্য প্লাস্টিককে দায়ী করলেও , তা আজও বন্ধ করা সম্ভব হয়নি।
আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি, তার মধ্যে প্লাস্টিকের মতো বহুমুখী জিনিস খুব কমই আছে। আমাদের চারপাশে এখানে-সেখানে ছড়িয়ে আছে প্লাস্টিক। আর এই ব্যপকভাবে বেড়ে যাওয়া প্লাস্টিকের অর্থই হল পরিবেশের ক্ষতি। অর্থাৎ এই পরিস্থিতিতে আমাদের আরও বেশ পরিমাণে প্লাস্টিকের নিষ্পত্তি করতে হবে।
একদল প্লাস্টিক যোদ্ধা প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন সমাজে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে তার বদলে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আসার জন্য। সেই সঙ্গে চলছে পরিবেশ বদলের ছোট্ট প্রয়াসও। এমনই এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিয়ালদহ মেনস বেঞ্চ’,(sealdah mens bebch) রবিবার কলকাতা ময়দান এলাকায় প্লাস্টিক সংগ্রহেরকাজ শুরু করল। তাদের এই কর্মসূচিতে অংশ নিল ছোটো ছোটো পড়ুয়ারাও। সংগঠনের অন্যতম উদ্যোক্তা স্বরূপ দে রায় বলেন, প্লাস্টিক আজ আমাদের জীবনে বড় সমস্যা । তবুও আমরা
অধিকাংশই এই বিষয়ে ওয়াকিবহাল নই। সেই সচেতনতা বাড়াতে এবং কলকাতার সবুজ ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ । ছোটরা যা পারে, আমরা বড়রা কেন তা পারবো না। এই বার্তা পৌঁছিয়ে দিতেই ছোটদের এই কর্মসূচিতে অংশীদার করা হয়েছে । অন্যান্য জায়গার সঙ্গে কলকাতাকে মেলালে চলবে না৷ আমরা সচেতনতা অভিযান করছি৷ শহরকে প্লাস্টিক -মুক্ত করতে সময় লাগবে৷ ’
সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রত্যেক রবিবার তারা এই কর্মসূচিতে অংশ নেবেন । কলকাতার বিভিন্ন বাজার ও বাস স্ট্যান্ডে এই কর্মসূচি চলবে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...