Friday, April 3, 2026

জনসংযোগ বাড়াতে গ্রামীণ উলুবেড়িয়ায় পাঁচ সভা উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জনসংযোগ বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে হাওড়ার গ্রামীণ উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় রবিবার পাঁচ-পাঁচটি সভা করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। চা-চক্রে যেমন তিনি যোগ দিয়েছেন, তেমনি সমাজের বিশিষ্টদের সঙ্গে আলাপচারিতায় মাততেও ভোলেননি। তার চা-চক্রে অন্য দল থেকে বিজেপিতে যোগদান করেন এক দল সমর্থক। এরই পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষের সঙ্গে তিনি জনসংযোগ বাড়ানোর কাজে এদিন জোর দেন। প্রতিটি জায়গাতেই তিনি যেমন মোদি সরকারের সাফল্যের দিকটি তুলে ধরার চেষ্টা করেন, তেমনি কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতার কথা তুলে অভিযোগ করেন, বিগত ৯ মাস বিনা ব্যয়ে অন্নসংস্থানের সুযোগ করে দিয়েছিল কেন্দ্র। কিন্তু গরীব মানুষ সেই সুযোগ পাননি । তার আরও অভিযোগ, এ রাজ্যে কেন্দ্রের অনেক প্রকল্প দিনের আলো এখনও পর্যন্ত দেখতে পাইনি। এমনকি পদ্মফুল কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, এরাজ্যে পদ্ম ফুল ফোটান, মা লক্ষ্মী আপনি ঘরে আসবে। উলুবেড়িয়ার গঙ্গারামপুরে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মুখোমুখি কথা বলার পর তিনি তাদের মন্দিরে যান এবং তাদের নানা অভিযোগ শোনেন। সেখানে মতুয়া সম্প্রদায়ের অনেকেই তার কাছে অভিযোগ করেন, বাম আমল থেকে এখনও পর্যন্ত তারা জমির পাট্টা পাননি। মন্ত্রী তাদের আশ্বাস দেন যে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান হবে।
তার আজকের এই কর্মসূচি যে মূলত জনসংযোগ বাড়ানোর লক্ষ্যেই তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...