Monday, April 6, 2026

এই প্রথম দিলীপ- শুভেন্দুর যৌথসভা রবিবার ঝাড়গ্রামে

Date:

Share post:

বিজেপিতে যোগ দেওয়ার পর আজ, রবিবার প্রথমবার দিলীপ ঘোষের ( Dilip Ghosh) সঙ্গে একমঞ্চে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

পদ্ম-পতাকা হাতে নেওয়ার পর কার্যত অবিভক্ত মেদিনীপুরের মাটি কামড়েই পড়ে আছেন শুভেন্দু৷ পূর্ব, পশ্চিম মেদিনীপুরের পর আজ, রবিবার ঝাড়গ্রামে জনসভা এবং যোগদান মেলার আয়োজন করেছে জেলা বিজেপি৷ ঝাড়গ্রামের বেলিয়াবেড়া ব্লক মাঠে এই সভা হবে৷ দিলীপ ঘোষ, শুভেন্দুর পাশাপাশি সভায় থাকবেন সাংসদ কুনার হেমব্রমও৷

বিজেপি সূত্রে খবর, বেলিয়াবেড়া এবং লাগোয়া সাঁকরাইল ব্লকের বিশাল সংখ্যক মানুষ এদিন যোগ দেবেন বিজেপিতে৷ এদের মধ্যে থাকছেন ঝাড়গ্রামের শুভেন্দু-অনুগামীরাও৷ এই সভামঞ্চ থেকে দিলীপ-শুভেন্দু রাজ্যের শাসক দলকে কোন বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের৷ ঝাড়গ্রামের পর এদিনই কাঁথিতে দ্বিতীয় সভা করবেন শুভেন্দু অধিকারী৷

আরও পড়ুন-রবিবারের সকালে ফুরফুরায় গিয়ে আব্বাসের সঙ্গে বৈঠকে ওয়েসি

Advt

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...