Wednesday, June 24, 2026

অবৈধ পথে ভারত; হাজতবাস শেষে দেশে ফিরলেন তিন মহিলা

Date:

Share post:

পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি মহিলা।ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ওই নারীরা দুই বছর পর্যন্ত ভারতে কারাবাসে ছিলেন বলে খবর। দেশে ফেরত আসা নারীরা হলেন- যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মুসলিমা খাতুন (২৭), ভোলা জেলার শিল্পী আক্তার (২৮) ও বাগেরহাট জেলার রাবেয়া খাতুন (২৫)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘এরা পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত পথে ভারতের মুম্বাই শহরের বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। সেখান থেকে “রেসকিউ ফাউন্ডেশন” নামে একটি সংস্থা তাদের নিয়ে এসে নিজেদের শেল্টার হোমে রাখে।’

তিনি আরও বলেন, ‘পরে দু‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পর পর শুক্রবার বিকেলে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন- মুকুল ঘনিষ্ঠ বিজেপির যুবনেতা কলকাতা জোন কমিটিতে, তাতেই নাকি গোঁসা বৈশাখীর!

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...