Tuesday, April 7, 2026

অস্ট্রেলিয়ার কোভিড প্রটোকল নিয়ে মুখ খুললেন রাহানে

Date:

Share post:

অস্ট্রেলিয়ার ( Australia ) কোভিড ( COVID 19) প্রটোকল নিয়ে এবার মুখ খুললেন ভারত( INDIA) অধিনায়ক অজিঙ্কে রাহানে (ajinkya rahne) । এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে অস্ট্রেলিয়ার কোভিড প্রটোকল নিয়ে সরব হন জিঙ্ক।

বৃহস্পতিবার সিডনিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় করোনার প্রকোপ বেড়েছে। তাই কঠর নিয়ম কানুন বেধেঁ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা নিয়ে বেশ বিরক্ত ইন্ডিয়ান ক্রিকেট টিম।

এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রাহানে বলেন, ”
কোয়ারেন্টাইন নিয়ে আমারা ভীত নই। কিন্তু গোটা দুনিয়া যখন স্বাভাবিক ছন্দে রয়েছে, তখন শুধু আমাদের কোয়ারেন্টাইনে থাকা খুবই চ‍্যালেঞ্জ। তবে এই মুহূর্তে শুধু ক্রিকেট খেলার দিকেই মন দিয়েছি।”

কিছুদিন আগে ভারতীয় দলের পাঁচ ক্রিকেটারকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় পাঁচ ক্রিকেটার একটি রেস্তোরাঁয় খেতে যায়। যা নিয়ে বেশ বিতর্ক শুরু হয়। তা নিয়েও মুখ খোলেন রাহানে। তবে এইসব বিতর্ক নিয়ে এখন আর মাথা ঘামাতে নারাজ রাহানে। বরং আগামীকালের ম‍্যাচে ফোকাসড তিনি। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে দুরন্ত জয় পেয়ছিল ভারতীয় দল। এবার সিডনিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টিম ইন্ডিয়া।

তৃতীয় টেস্টে দলে যোগ দিচ্ছেন রোহিত শর্মা। ভারতের হিট ম‍্যানকে নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতেকে শুরুর দিকে বেধেঁ ফেলাই লক্ষ‍্য অজিদের।

আরও পড়ুন:ঘোষণা করা হল তৃতীয় টেস্টের জন‍্য ভারতীয় দল, দলে রোহিত, নভদীপ

Advt

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...