Saturday, April 4, 2026

কেআইএফএফ: উদ্বোধনে থাকবেন শাহরুখ, জানালেন মমতা

Date:

Share post:

অনাড়ম্বরেই শুরু হচ্ছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নবান্ন থেকে ভার্চুয়ালি কেআইএফএফ-এর (KIFF) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের বাদশা শাখরুখ খান (Shaharukh Khan)। একথা জানিয়ে এদিন টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “আমরা সবাই মিলে এই অতিমারিকে (Pandemic) জয় করব। কিন্তু শো চলবে। আমরা ছোট পরিসরে ২৬তম কেআইএফএফ ২০২১ করব। আনন্দের সঙ্গে জানাচ্ছি ৮ জানুয়ারি বিকেল ৪টেয় উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন আমার ভাই শাহরুখ। সরাসরি এই অনুষ্ঠান দেখা যাবে।”

আরও পড়ুন:১৪৪ টি ওয়ার্ডে একসঙ্গে শুরু হবে কোভিডের টিকাকরণ

কোভিড (Covid) বিধি মেনেই এবার হবে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানও হবে সাদামাটা। বিদেশ থেকে অতিথিদের আগমনেও রয়েছে নিষেধাজ্ঞা। তার মধ্যেই শাহরুখের উপস্থিতি নিঃসন্দেহে খুশির খবর।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...