Saturday, April 4, 2026

ইটভাটার দূষণে ক্ষতিগ্রস্ত মালদহে বেগুন চাষ

Date:

Share post:

একদিকে করোনা সংক্রমণ, অপরদিকে ইটভাটার দৌরাত্ম্যে মার খাচ্ছে মালদার ঐতিহ্যশালী নবাবগঞ্জের (Nababganj) বেগুন চাষ। এই জাতের বেগুন শুধুমাত্র মালদহ (Maldah) জেলার নির্দিষ্ট কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষ হয়ে থাকে। ব্রিটিশ আমল থেকেই রাজ-রাজাদের প্রিয় এই সবজি নবাবগঞ্জের বেগুন (Brinjal) হিসাবে রাজ্য তথা দেশজুড়ে বিখ্যাত রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লকডাউন (Lockdown) এবং ইটভাটার ধোঁয়ার জেরে নবাবগঞ্জের চরম সমস্যায় পড়েছেন বেগুন চাষীরা। পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকা থেকেই সূত্রপাত এই বেগুনের। যা এখন চাঁচোল মহকুমার পুখুরিয়া থানার রাজাপুর, পরানপুর, পীরগঞ্জ এলাকাতেও ছড়িয়ে-ছিটিয়ে চাষ হচ্ছে। কিন্তু চলতি বছর করোনা সংক্রমণে জেরে যে লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতেই ব্যাপকহারে মার খেয়েছে বেগুন চাষের। পাশাপাশি, যত্রতত্র বেআইনিভাবে গজিয়ে ওঠা ইটভাটার ধোয়ার দাপটে নষ্ট হচ্ছে নবাবগঞ্জ বেগুন গাছের। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা । আর এজন্য ধীরে ধীরে ঐতিহ্যশালী এই নবাবগঞ্জের বেগুন চাষ থেকে উৎসাহ হারাচ্ছেন মালদার চাষীরা।

রাজাপুর গ্রামের চাষী ওমর ফারুক, মোজাম্মেল হকের বক্তব্য, নবাবগঞ্জের বেগুন চাষ মূলত পুরাতন মালদা ব্লক থেকে শুরু। এরপরেই আশেপাশের এলাকাগুলিতেই এই বেগুন চাষ ছড়িয়েছে । একেকটি বেগুন দেড় থেকে দুই কিলো পর্যন্ত হয়। কোনটা আবার ৮০০ গ্রাম থেকে এক কিলো পর্যন্ত হয়। বর্তমানে এই বেগুন ৬০ থেকে ৭০ টাকা পাইকারি দরে সবজি বিক্রেতা কিনছেন। তারা আবার সেটি ৮০ থেকে ১০০ টাকা কিলো দরে বিক্রি করেন। এক বিঘা জমিতে বেগুন চাষ করতে খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। কিন্তু ফলন হলেও এবার চাষের জমির সংখ্যা কমেছে। গত বছর রাজাপুর, পীরগঞ্জ , পরানপুর এলাকাতেই কমপক্ষে ১০০ থেকে ১৫০ জন চাষী বিপুল পরিমাণ জমিতে এই বেগুন চাষ করেছিলেন। কিন্তু এবার করোনা সংক্রমণের জেরে রাজাপুর এলাকায় মাত্র ১০ বিঘা জমিতে বেগুন চাষ হয়েছে। ফলে লাভের মাত্রাও কমে গিয়েছে। যা এক প্রকার চাষীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:কাউকে নতুন পর্যবেক্ষক নিয়োগ করেনি দল, বিভ্রান্তি এড়াতে স্পষ্ট বার্তা তৃণমূলের

শীতের মরশুম শুরু হতেই মালদায় শুরু হয় নবাবগঞ্জ বেগুনের চাষ। এই বেগুন ভাজা করে এবং পুড়িয়ে খাবার চাহিদা রয়েছে ভোজনরসিক মানুষদের মধ্যে। জেলার বাইরে এবং অসম (Assam), বিহার (Bihar), ঝাড়খন্ড (Jharkhand), উত্তরপ্রদেশে (Uttarpradesh) মালদা থেকে নবাবগঞ্জের বেগুন রফতানি করা হয়ে থাকে। মূলত কলকাতা শহরে নবাবগঞ্জের বেগুনের চাহিদা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক রয়েছে কিন্তু লকডাউন এবং আবহাওয়ার জন্য নবাবগঞ্জ বেগুন চাষ করা নিয়ে চরম সমস্যায় পড়েছেন চাষীরা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...