Tuesday, March 24, 2026

শুভেন্দুকে গুরুত্ব নয়, বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

Date:

Share post:

দল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদানের পর থেকেই একের পর এক সভা করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ করছেন তিনি। যদিও নন্দীগ্রামের (Nandigram) প্রাক্তন বিধায়ককে (MLA) বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) তৃণমূলের রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনের শুরুতেই নন্দীগ্রামের শহিদদের প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, তৃণমূল আজকের এই দিনে সম্মানের সঙ্গে শহিদদের স্মৃতিচারণ করছে। তিনি মনে করিয়ে দেন, নন্দীগ্রাম ও সিঙ্গুর মানুষের পাশে সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়

(Mamata Banarjee) ছিলেন, আছেন, থাকবেন। আর অনেকেই এখন নন্দীগ্রাম নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত।

এদিকে, মধ্যরাতে সোনাচূড়ায় গিয়ে শহিদবেদীতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। ৭ জানুয়ারি ভোরের আলো ফোটার আগে শহিদ স্মরণের অনুষ্ঠানও সেরে ফেলেন তিনি। ভাঙাবেড়িয়ায় শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু। আর এসবই তিনি করেছেন বিজেপির প্রতিনিধি হিসাবে। তবে শুভেন্দুর এইসব কার্যকলাপকে আমল দিতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ স্মরণ অনুষ্ঠানে বহু সাধারণ মানুষ হাজির হয়েছিলেন। এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, বাংলার মানুষ জানে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জন্য কী কী করেছেন! ফলে কারও দাবিতে কিছুই আসে যায় না।

আরও পড়ুন : বাংলা চাও তো চির দেঙ্গে: শুভেন্দুকে চ্যালেঞ্জ করে মন্তব্য মদনের

Advt

Related articles

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...