Monday, April 13, 2026

অমিতাভে বিরক্ত, কোভিড কলার টিউন বন্ধের দাবিতে মামলা আদালতে

Date:

Share post:

সেই করোনা সংক্রমণের শুরুর সময় থেকেই দেশবাসীর মোবাইল ফোনে বেজে যাচ্ছে একটাই কলার টিউন(caller tune)। অত্যন্ত ভারী গলায় অমিতাভ বচ্চন(Amitabh bacchan) কোভিড-১৯(covid-19) নিয়ে সতর্ক করে যাচ্ছেন দেশবাসীকে। দীর্ঘক্ষন ধরে অমিতাভের এই সতর্কবার্তা শুনতে শুনতে রীতিমতো বিরক্ত সকলেই। তারই প্রতিফলন দেখা গেল এইবার। অমিতাভ বচ্চনের গলার ওই কলারটিউন সরানোর দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে(Delhi High court) দায়ের হলো জনস্বার্থ মামলা।

জানা গিয়েছে, রাকেশ নামের জনৈক এক সমাজকর্মী দিল্লি হাইকোর্টে দায়ের করেছেন এই মামলাটি। যেখানে তিনি আবেদন করেছেন অমিতাভ বচ্চনের গলার এই কলার টিউনটি সরিয়ে নেওয়ার জন্য। আর আবেদন অনুযায়ী, মহামারী সম্পর্কে সচেতন করতে ভারত সরকার অমিতাভকে দিয়ে এই কলারটিউন রেকর্ড করেছে। যদিও অভিনেতা নিজে ও তার পরিবারের সদস্যরা করোনা থেকে রেহাই পাননি। পাশাপাশি তিনি আরো বলেন অমিতাভ বচ্চন এর মাধ্যমে দেশকে সেবা দিচ্ছেন না। ভারত সরকার তার এই কাজের জন্য তাকে পারিশ্রমিক দিয়ে চলেছে। অথচ কিছু বিখ্যাত করনা যোদ্ধা রয়েছেন যারা বিনা মূল্যে এই পরিষেবা দিতে রাজি ছিলেন। তারা নিজের অর্থ ব্যয় করে এখনো দুস্থ মানুষকে সেবা দিয়ে চলেছেন। তাই ন্যায়বিচারের স্বার্থে অমিতাভ বচ্চনের গলার কলার টিউনটি অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।

আরও পড়ুন:‘ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে’, তমলুকে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

প্রসঙ্গত, বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়েছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং জ্যোতি সিংয়ের ডিভিশন বেঞ্চে। আবেদনকারীর বক্তব্য ২০২০ সালের নভেম্বর মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত বিষয়ে তিনি আবেদন জানিয়েছিলেন কিন্তু কোনও জবাব আসেনি তার ফলেই আদালতের দ্বারস্থ হন তিনি।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...