Friday, June 26, 2026

সিডনিতে বৃষ্টি ভিলেন, খেলা সাময়িকভাবে বন্ধ

Date:

Share post:

সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ, অস্ট্রেলিয়া লাঞ্চে ওয়ার্নারের উইকেট হারিয়ে ২১ রান তুলেছে।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া তাদের দলে দু’টি পরিবর্তন করেছে। ওপেনিং জুটি বদলে মাঠে নামে তারা। ডেভিড ওয়ার্নার চোট সারিয়ে দলে ফেরেন। টেস্ট অভিষেক হয় উইল পুকোভস্কির। ম্যাথিউ ওয়েড দলে থাকলেও তাঁকে মিডল অর্ডারে ফিরতে হয়। বাদ পড়েন জো বার্নস ও ট্রেভিস হেড। ভারতও প্রথম একাদশে একজোড়া রদবদল করে। দলে ফিরেছেন রোহিত শর্মা। অভিষেক হয় নভদীপ সাইনির। বাদ পড়েছেন মায়াঙ্ক আগরওয়াল। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন উমেশ যাদব।

আরও পড়ুন- ববিকে হাওড়ার দায়িত্ব, রাজীবের সঙ্গে কথা, নিট রেজাল্ট এখনও ‘শূন্য’
ম্যাচের চতুর্থ ওভারের তৃতীয় বলে মহম্মদ সিরাজ প্রথম ধাক্কা দেন অস্ট্রেলিয়া শিবিরে। ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন তিনি। ৮ বলে ৫ রান করে পূজারার হাতে ধরা পড়ে যান ডেভিড। অস্ট্রেলিয়া দলগত ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ব্যাট করতে নামেন ল্যাবুশান।
মাত্র ৭.১ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টিত ম্যাচ সাময়িরভাবে বন্ধ হয়ে যায়। অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২১। পুকোভস্কি ২৯ বলে ১৪ ও ল্যাবুশান ৬ বলে ২ রান করে অপরাজিত রয়েছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...