Saturday, June 13, 2026

কোন কারণে প্রশাসক পদ থেকে অপসারিত সৌমেন্দু, হলফনামা দাখিলের নির্দেশ রাজ্যকে

Date:

Share post:

কাঁথি পুরসভার প্রশাসদ পদ থেকে সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) অপসারণের ঘটনায় এবার রাজ্য সরকারকে হলফনামা দাখিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত হলফনামা আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম সিনহা।

আরও পড়ুন : এক মাসের মধ্যেই পদ পেলেন শুভেন্দু, অনুষ্ঠানিকভাবে নিলেন জুট কর্পোরেশনের দায়িত্ব

গত মাসের শেষদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জারি করা এক নির্দেশিকা দিয়ে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সৌমেন্দু অধিকারীকে। কেন এই অপসারণ, বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করেনি রাজ্য সরকার৷ পুরসভার আগের প্রশাসক বোর্ড ভেঙে দিয়ে এবং সৌমেন্দু অধিকারীকে রাজ্য সরকারের অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু।

সেই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। সরকার কোনও কারণ না দেখালেও, সৌমেন্দুর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya) দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে ওই পদ থেকে সরানো হয়েছে। আর এর পরই বিচারপতি অরিন্দম সিনহা জানতে চান, অপসারণের কারণ কী দেখানো হয়েছে৷ এদিন সেই সংক্রান্ত শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি।

Advt

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...