Wednesday, March 25, 2026

সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার ১০০ % উপস্থিতির নির্দেশিকা জারি নবান্নের

Date:

Share post:

বেসরকারি অফিসের মত এবার অফিস চালু করার প্রস্তুতি শুরু হয়েছে নবান্নেও (Nabanna)। এতদিন পর্যন্ত অর্ধেক কর্মী দিয়ে অফিস চললেও, এবার, সপ্তাহে পাঁচ দিনই সকলকে নিয়ে কাজ চালু করতে চাইছে সরকার। ইতিমধ্যেই কৃষি দফতরের (Agricultural Department) সব কর্মীকে নিয়মিত হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার নির্দেশিকা জারি করে কৃষিসচিব সুনীল গুপ্ত জানিয়েছেন, রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্পে গ্রাম পঞ্চায়েতে, পুরসভার ওয়ার্ড-ভিত্তিক শিবিরে তিন দফায় পরিষেবা দেওয়া হচ্ছে। এইসব কর্মসূচিতে জেলাস্তরে পরিষেবা দেওয়ার জন্য লোক প্রয়োজন। পাশাপাশি, বাকি প্রকল্পগুলিতেও কাজ করার লোক প্রয়োজন। সেই কারণেই কাজে যোগ দিতে বলা হয়েছে সব কর্মীকেই। চুক্তি-কর্মীদেরও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : জল্পনা বাড়ালেন শমীক, বিশ্রাম সম্পূর্ণ হলেই সৌরভ ও লক্ষ্মী একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন!

করোনা পরিস্থিতিতে কম পরিমাণ লোক নিয়ে কাজ হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেই কারণেই আবার সপ্তাহে পাঁচ দিন কাজ চালুর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিসচিব সুনীল গুপ্ত।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...