Friday, April 3, 2026

সংক্রান্তিতেই ফের নামবে পারদ

Date:

Share post:

রাজ্যবাসীর মনে কষ্ট দিয়ে এখনই যাচ্ছে না শীত। ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে মকর সংক্রান্তিতে। ১২ জানুয়ারি থেকেই তার পদ্ধতি শুরু হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই বেড়েছে কলকাতার তাপমাত্রা। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি। আগামী কয়েক দিন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। মকর সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। পূবালী হাওয়ার দাপটে বাড়ছে জলীয় বাষ্প।

এখন তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। রাতে ও সকালে থাকবে শীতের আমেজ। তবে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, কলকাতায় আজ মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শীতের আমেজ থাকবে রাতে ও সকালের দিকে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পরিমাণ ৯৬ শতাংশ। তবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী কয়েকদিনে ব্যাপক পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। কুয়াশায় ঢাকা থাকবে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশকিছু রাজ্যে।

আরও পড়ুন-জইশ-ই-মহম্মদ প্রধানের বিরুদ্ধে পাকিস্তানে গ্রেফতারি পরোয়ানা জারি

Advt

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...