Thursday, April 2, 2026

কেন্দ্র- কৃষক বৈঠক ফের ১৫ জানুয়ারি, সমাধান না বেরোলে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল

Date:

Share post:

কৃষি আইন (farmers law) বাতিলের দাবিতে অষ্টম দফার আলোচনাতেও সমাধানসূত্র মিলল না। আইন ফিরিয়ে নেওয়া ছাড়া অন্য বিকল্প মানা হবে না বলে শুক্রবারের বৈঠকে কেন্দ্রকে আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন কৃষকরা। আগের বৈঠকে কেন্দ্রের (centre) তরফে জানানো হয়েছিল, নয়া কৃষি আইন প্রত্যাহার করা সম্ভব নয়। তবে প্রতিবাদের ক্ষেত্রগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সংশোধনী আনতে রাজি সরকার। কিন্তু অনড় অবস্থান বজায় রেখে কৃষকরা (farmers) পাল্টা হঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আইন বাতিল করা না হলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে বিশাল ট্র‌্যাক্টর মিছিল (tractor rally) বের করা হবে। আপাতত ঠিক হয়েছে, ১৫ জানুয়ারি কৃষক সংগঠনগুলির সঙ্গে ফের বৈঠকে বসবেন কেন্দ্রের মন্ত্রী ও আধিকারিকরা।

সূত্রের খবর, এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়, নতুন কৃষি আইন শুধু পাঞ্জাব বা হরিয়ানার জন্য আনা হয়নি , তা গোটা দেশের জন্য আনা হয়েছে। ফলে এই দুই রাজ্যের কৃষকদের দাবি মেনে পুরো আইন বাতিল সম্ভব নয়। তখন কৃষকরা পাল্টা বলেন, কেন্দ্রীয় আইন প্রত্যাহারের দাবি থেকে তাঁরা সরছেন না। বরং রাজ্যগুলি তাদের প্রয়োজনমত বিধানসভায় এই নিয়ে রাজ্যওয়াড়ি পৃথক শর্ত যুক্ত করে আইন আনুক।

আরও পড়ুন : রাজ‌্য সহযোগিতা করলে কিষাণ-নিধির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র

কৃষক নেতাদের বক্তব্য, শীর্ষ আদালত বহুবার রায় দিয়ে জানিয়েছে, কৃষিক্ষেত্র সম্পূর্ণ রাজ্যের বিষয়। কেন্দ্রের এই বিষয় নিয়ে মাথা ঘামানো উচিত নয়। জানা যাচ্ছে বৈঠকে এক কৃষক বলেন, এতদিন ধরে আলোচনা চলছে ঠিকই, কিন্তু আপনারা এই সমস্যার সমাধান চাইছেন না বলেই মনে হচ্ছে। যদি তাই হয়, তাহলে আমাদের স্পষ্ট জানিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। কেন সবার সময় নষ্ট করছেন?‌ এদিনের বৈঠকে উপস্থিত সর্বভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটির সদস্য কবিতা কুরুগান্তি জানান, সরকার আমাদের জানিয়েছে, তারা নয়া আইন প্রত্যাহার করতেই চায় না। সেক্ষেত্রে কৃষক আন্দোলন (farmers protest) অব্যাহত থাকবে। আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।

Advt

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...