Wednesday, April 8, 2026

২৬/১১-র মাস্টারমাইন্ড লস্কর জঙ্গি লকভিকে ১৫ বছরের কারাদণ্ড দিল পাক আদালত

Date:

Share post:

মুম্বই হামলার(Mumbai attack) অন্যতম মাস্টারমাইন্ড(mastermind) লস্কর-ই-তৈবার(Lashkar-e-Taiba) শীর্ষ কমান্ডার জঙ্গি(Terrorist) জাকিউর রহমান লকভিকে(Zaki ur Rehman lakhvi) অবশেষে শাস্তি দিল পাক আদালত। সন্ত্রাসবাদি কার্যকলাপে অর্থ জোগান দেওয়ার অভিযোগে আগেই তাকে গ্রেপ্তার করেছিল পাকিস্তান পুলিশ। শুক্রবার আদালতে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হল। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বই হামলার পর তাকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করেছিল রাষ্ট্রপুঞ্জ(United Nation)।

রাষ্ট্রসঙ্ঘের তরফে লকভিকে আন্তর্জাতিক জঙ্গি আখ্যা দেওয়ার পর তাকে গ্রেফতার করেছিল পাকিস্তান। যদিও সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানে কিছুদিন বহাল তবিয়তে জেল বন্দী থাকার পর তাকে মুক্তি দিয়ে দেওয়া হয় ২০১৪ সালে। এবার জঙ্গি সংগঠনগুলোকে অর্থ সাহায্য করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করার পাশাপাশি ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হল পাক আদালতের তরফে। অন্যদিকে গত বৃহস্পতিবারই জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের(Masood Azhar) বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা(Arrest warrant) জারি করা হয়েছে। ফলে শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:শনিবার অমিত শাহের সঙ্গে  দিল্লিতে  জরুরি বৈঠক রাজ্যপালের

তবে পাকিস্তানের তরফে জঙ্গিদের বিরুদ্ধে এহেন সক্রিয়তার অবশ্য একটি কারণ রয়েছে। সম্প্রতি সন্ত্রাসবাদি সংগঠন গুলিকে মদত ও অর্থ যোগানের অভিযোগে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়েছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের তরফে ধূসর তালিকাভুক্ত করা হয়েছে ভারতের প্রতিবেশী দেশকে। যার জেরে বেশ চাপে রয়েছে পাক সরকার। রাষ্ট্রপুঞ্জের অর্থ সাহায্য বন্ধ হয়ে গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে অনুমান করেই দেশের অন্দরে দাগি জঙ্গিদের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নামে সরকার। তারই প্রতিফলন স্বরূপ এবার পাকিস্তানের মাটিতে শাস্তি হল মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড লকভির।

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...