Saturday, June 13, 2026

প্রথম কোভিড ভ্যাকসিন পেলেন বলিউডের এই অভিনেত্রী

Date:

Share post:

সমগ্র বিশ্ববাসী এখন শুধু কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) অপেক্ষায়। গতকাল থেকে ভারতে (India) শুরু হয়েছে করোনা টিকার ড্রাই রান। তবে বলিউড থেকে সর্বপ্রথম করোনাভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন পেলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর (Shilpa Shirodkar)। নিজের ইনসটাগ্রাম (Instragram) প্রোফাইলে তাঁর কোভিড ভ্যাকসিন নেওয়ার কথা জানিয়েছেন। তার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তাঁর মুখে মাস্ক এবং হাতে ছোট একটি ব্যান্ডেজ আটকানো রয়েছে।

দীর্ঘদিন ধরে দুবাইতে (Dubai) থাকেন শিল্পা। সেখান থেকেই টিকা নিয়েছেন। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি করোনা টিকা নিলেন। ১৯৮৯ সালে ‘ভ্রষ্টাচার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শিল্পা। প্রথম ছবিতেই মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে অভিনয় করেন তিনি। এ ছাড়াও ‘এক মুঠঠি আসমান’, ‘সিলসিলা প্যায়ার কা’-র মতো বিখ্যাত ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তিনি আপাতত শেষ কাজ করেছেন শেখর সুরির ‘গানস অব বেনারস’ ছবিতে। ছবিটি ২০১৪ সালে শ্যুট হলেও ২০২০ সালে রিলিজ করে। আঁখে ছাড়াও শিল্পাকে দেখা গিয়েছে কিষাণ কানহাইয়া, ত্রিনেত্র, হাম, দিল হি তো হ্যায়, পহচান, গোপী কিষাণ ও মৃত্যুদণ্ড-র মত জনপ্রিয় ছবিতে। তাঁর শেষ ছবি গজ গামিনী।

আরও পড়ুন-শাহরুখ ‘ভাই’কে রাখিতে নিমন্ত্রণ ‘দিদি’ মমতার

Advt

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...