Saturday, June 13, 2026

মহারাষ্ট্রের হাসপাতালে আগুন লেগে ঝলসে মারা গেল ১০ নবজাতক!

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা! গভীর রাতে হাসপাতালে আগুন (fire in hospital) লেগে প্রাণ হারাল ১০টি শিশু। হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (SNCU) আগুন লাগায় ঝলসে মারা গিয়েছে ১০ নবজাতক (newborn)। মহারাষ্ট্রের ভান্ডারা জেলার ঘটনা। রাজ্যের রাজধানী মুম্বই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ওই এলাকার এক হাসপাতালে এই ঘটনা ঘটে। মহারাষ্ট্রে (Maharashtra) অগ্নিদগ্ধ হয়ে শিশু মৃত্যুর ঘটনাকে হৃদয়বিদারক বলে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের খবর সামনে আসার পর রাজ্য সরকার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

জেলার সিভিল সার্জেন প্রমোদ খান্ডাতে জানান, মহারাষ্ট্রের ভান্ডারা জেলার ওই হাসপাতাল বিল্ডিংটি পাঁচতলা। সেখানে নিউবর্ন ওয়ার্ডে ভর্তি ছিল ১৭ টি শিশু। এদের বয়স ১ থেকে ৩ মাসের মধ্যে। গতকাল মধ্যরাতে নবজাতক শিশুদের ওয়ার্ডেই হঠাৎ আগুন লাগে। ঝলসে মারা যায় ১০ শিশু। বাকি সাতজনকে উদ্ধার করে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উচ্চপর্যায়ের তদন্ত চলছে।

আরও পড়ুন-এই প্রথমবার নেতাজীর জন্মজয়ন্তীতে রাজ্যে আসতে পারেন মোদি

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...