Saturday, June 13, 2026

‘কৃষক দরদী’ মুখ নিয়ে আজ বঙ্গে নাড্ডা, অন্নদাতাদের থেকে নেবেন ‘এক মুঠঠি চাওল’

Date:

Share post:

দিল্লিতে প্রচণ্ড ঠান্ডায় কৃষকদের নজিরবিহীন আন্দোলনের মাঝেই শনিবার বাংলার কৃষকদের(Farmer) মন জয় করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি(BJP president) জেপি নাড্ডা(JP Nadda)। বাংলার ধানের গোলা হিসেবে পরিচিত বর্ধমানে রাখা হয়েছে তার একগুচ্ছ কর্মসূচি। সরকারের কৃষক দরদী মুখ প্রতিষ্ঠা করতে শনিবার বর্ধমানে ৫ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে চাল সংগ্রহ করবেন তিনি।

বিজেপি সূত্রে খবর, শনিবার সকাল ১১ টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে(Andal airport) পৌঁছবেন জেপি নাড্ডা। সেখান থেকে সোজা যাবেন কাটোয়ায়। সেখানে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার। এরপর ১১টা ৫০ নাগাদ কাটোয়ার জগদানন্দপুরে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই কর্মসূচিতেই গ্রামের পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে চাল সংগ্রহ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুর একটায় কৃষক পরিবারে খাওয়া দাওয়া সেরে ৩টে নাগাদ সেখান থেকে চলে আসবেন বর্ধমান শহরে। সেখানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো রয়েছে নাড্ডার। সেখান থেকে হোটেলে ফিরে রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। এরপর করবেন সাংবাদিক সম্মেলন। সাড়ে ৭ টা নাগাদ ফের অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপি নেতা।

আরও পড়ুন:মহারাষ্ট্রের হাসপাতালে আগুন লেগে ঝলসে মারা গেল ১০ নবজাতক!

তবে নাড্ডার এই সভাকে কেন্দ্র করে ব্যাপক সতর্ক রাজ্য বিজেপি থেকে প্রশাসন। গত ১০ ডিসেম্বর তার কনভয়ে যে হামলার ঘটনা ঘটে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য নিরাপত্তার বলয় তৈরি হয়েছে তার সমস্ত কর্মসূচিতে। ওই রাজনৈতিক কর্মসূচিতে কোনরকম জটলা যাতে না হয় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনকে। নজরদারি চালানোর জন্য তৈরি হয়েছে বিজেপিও। দলীয় সূত্রে খবর, ৪০০ জনের একটি টিম তৈরি করা হয়েছে বিভিন্ন বয়সের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। তারা সকাল থেকেই কাটোয়া সভাস্থল এবং বর্ধমানের যে রাস্তায় রোডশো হবে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন কোথাও সন্দেহজনক কিছু নজরে পড়লে সঙ্গে সঙ্গে জেলা নেতৃত্বকে জানাবেন।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...