Monday, April 6, 2026

বঙ্গে ক্ষমতায় এসেই চালু হবে আয়ুষ্মান-কৃষক নিধি, জানালেন নাড্ডা

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) সফর উপলক্ষে শনিবার সকাল থেকেই গোটা বঙ্গের চোখ আটকে ছিল বর্ধমানে। সেখানে একের পর এক কর্মসূচি সেরে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে ফের একবার তৃণমূল সরকারের(TMC government) বিরুদ্ধে সরব হয়ে উঠলেন বিজেপি সভাপতি। জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ধীরে ধীরে। পরিবর্তনের সুনামি উঠেছে বাংলায়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে আয়ুষ্মান ভারত ও কৃষক নিধি প্রকল্প চালু করবে বলেও জানান তিনি।

এদিন সাংবাদিক বৈঠক হয় বক্তব্য রাখতে গিয়ে জেপি নাড্ডা বলেন, ‘রাজ্যে ক্ষমতায় আসলেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে। চালু হবে কৃষক নিধি প্রকল্প। আয়ুষ্মান প্রকল্পে মানুষ ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন। কলকাতার বাসিন্দা মুম্বয়তে গিয়েও চিকিৎসা করাতে পারবেন।’ পাশাপাশি রাজ্যের তৃণমূলের সন্ত্রাসের জেরে বহু বিজেপি কর্মী খুন হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘এক মাসে ৭ জন বিজেপি কর্মী খুন হয়েছে। বাংলায় ৩০০ জন বিজেপি কর্মী খুন হয়েছে। ১০০ জনের জন্যে বাগবাজার ঘাটে তর্পন করে ছিলাম।’

আরও পড়ুন:সুন্দরবনে কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ

এছাড়াও রাজ্য তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরো বলেন, ‘তৃণমূলের আমলে ক্রমশ ঋণের বোঝা ক্রমশ বাড়ছে। কৃষকদের আয়ের নিরিখে বাংলা ২৪ নম্বরে রয়েছে। বাংলায় ব্যাপক ভাবে দুর্নীতি হয়েছে।’ তার কথায়, ‘মোদী চান কৃষকদের উন্নয়ন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। কৃষকরা কেন্দ্রের আনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না।’ পাশাপাশি দু’শোর বেশি আসন নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বলেও এদিন দাবি করেন জে পি নাড্ডা।

Advt

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...