Saturday, March 14, 2026

‘বিনামূল্যে করোনা টিকা’, মমতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব মালব্য

Date:

Share post:

আগামী ১৬ জানুয়ারি থেকে প্রথম দফায় দেশজুড়ে শুরু হবে করোনা টিকাকরণ(Corona vaccine) অভিযান। সম্প্রতি এ প্রসঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছেন বিনামূল্যে তার সরকার প্রতিটি রাজ্যবাসীর কাছে করোনা টিকা পৌঁছে দেবে। বিনামূল্যে এই টিকা করণকে কেন্দ্র করেই এবার রাজ্যে শুরু হলো রাজনৈতিক চাপানউতোর। এহেন দাবি করার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী কে মিথ্যেবাদী বলে টুইটারে সরব হলেন রাজ্যবিজেপির অন্যতম সহ পর্যবেক্ষক কথা আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য(Amit Malviya)।

রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে লেখা মুখ্যমন্ত্রী সেই চিঠি এদিন তুলে ধরেন অমিত মালব্য। যেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।’ চিঠি টিকে তুলে ধরে তৃণমূল সরকারকে তোপ দেগে বিজেপি নেতা লেখেন, ‘পিসির কোভিড মোকাবিলার ব্যবস্থা ভয়ঙ্কর ছিল। চিকিৎসক, পুলিশ সবাই মুখ্যমন্ত্রীর নিষ্ক্রীয়তার প্রতিবাদ করেছিল। এখন যখন কেন্দ্রীয় সরকার করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা দেশের তিন কোটি করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে তখন বাহবা নিতে ঝাঁপিয়ে পড়েছেন পিসি।’

আরও পড়ুন:রানাঘাটে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি শেষ পর্যায়ে

পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ‘মিথ্যা প্রচার থেকে মুখ্যমন্ত্রীকে বিরত করা যাচ্ছে না। করোনা যোদ্ধাদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু তৃণমূল কর্মীরা পোস্টার দিয়ে বলছেন দিদি ঘোষণা করেছেন আমাদের রাজ্যের সকলে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে। নির্লজ্জতার কোনও সীমা নেই…।’

Advt

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...