Wednesday, April 8, 2026

সৈয়দ মুস্তাক আলি টি-২০র প্রথম ম‍্যাচে ৯ উইকেটে জয় বাংলার

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি টি-২০( syed mushtaq ali T-20) অভিযান জয় দিয়ে শুরু করল বাংলা ( Bengal)। রবিবার তারা ৯ উইকেটে হারাল ওড়িশা( odisha) কে। বাংলার হয়ে চার উইকেট নেন ঈশান পোড়েল ( ishan porel) । অর্ধশতরান করেন বিবেক সিং (vivek singh)।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় ওড়িশা। ওড়িশার হয়ে ৩৭ রান করে রাজেশ ডুপের। ৩২ রান করে অনিকেত যাদব। বাংলার হয়ে চার উইকেট নেন ঈশান পোড়েল। দুটি করে উইকেট নেন আকাশদীপ এবং মুকেশ কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং বিবেক সিং এর। ৫৪ রানে অপরাজিত তিনি। ৩৪ রান করে অপরাজিত শুভঙ্কর বাল। ম‍্যাচ জিতে দলের বোলিং লাইনের প্রশংসা করলেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ১২ জানুয়ারি বাংলার দ্বিতীয় ম‍্যাচ ঝাড়খণ্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন:ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে শর্ত বিসিসিআইয়ের

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...