Monday, June 8, 2026

‘বিজেপি দলটাই বাতিল হয়ে যাবে এবার’, ফুটবলের উদাহরণে ব্যাখ্যা মদনের

Date:

Share post:

তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে(BJP) যোগদানের হিড়িক যে হারে বেড়েছে তাতে করে আগামী দিনে বিজেপি পার্টিটা ক্যানসেল হয়ে যাবে। রবিবার বাঁকুড়ার জনসভায় উপস্থিত হয় এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র(Madan Mitra)।

রবিবার বাঁকুড়ার শিল্প শহর বড়জোড়ায় যুব তৃণমূল আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, ‘আইপিএল, আইএসএলে কোন দল চার জনের বেশী বাইরের খেলোয়াড় নিতে পারে না। নিলে দলটাই বাতিল হয়ে যায়। আর বিজেপি দলটাতো তৃণমূলের খেলোয়াড়দের ভীড়ে ভরে গেছে।’ তাঁর কথায়, ‘একটা জিপে করে ওরা যাচ্ছে, তার ডানদিকে শুভেন্দু, বাঁ দিকে মুকুল, পিছনে অর্জুন এদিকে শীলভদ্র লুকিয়ে রয়েছে, পেছন থেকে শোভন। তাহলে বিজেপি কোথায়? আসলে বিজেপি পার্টিটাই তো তৃণমূল দখল করে নিল। তাহলে বিজেপি দলটাই তো এবার বাতিল হয়ে যাবে।’

আরও পড়ুন:পায়ে দড়ি বেঁধে পেটের চিকিৎসা, নার্সিংহোমের দান দগদগে ঘা ও করোনা!

পাশাপাশি, তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির নেতা, মন্ত্রীদের হেলিকপ্টার বড়জোড়ার মাটিতে নামতে দেবেন না বলেও হুঙ্কার দেন। তিনি বলেন, ‘হরিয়ানার মতো বাংলার মাটিতেও হেলিকপ্টার নামতে দেওয়া হবে না। বিজেপিদের বলছি বেশি বাংলা দেখাচ্ছে তো, এমন বাংলা দেখাবো না তখন শ্লোগান উল্টে যাবে। আগে দিল্লি সামলা, পরে বাংলা দেখবি।’ স্বভাবসিদ্ধ ভাষায় হুমকি সুরে বলেন।

এর পাশাপাশি তিনি এদিন মানুষের কাছে ক্ষমা চাওয়ারও নিদান দেন তৃনমূল নেতা কর্মীদের। তিনি বলেন, ‘আমার মুখ থেকে হতে পারে কখনো কোনও খারাপ কথা বেরিয়েছে কোনও খারাপ ব্যবহার হয়েছে সেই জন্য মানুষ তৃণমূলকে ভুল বুঝছে। চলুন পায়ে ধরছি মানুষের। আমার ভুলের জন্য আমার দলকে দায়ী করবেন না। আমাদের ভুলের জন্য দলের ক্ষতি হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করবেন না। আমাদের ছোট ভুলের জন্য দলের ক্ষতি এড়াতে এবার ক্ষমা চাওয়ার পালা আমাদের। এটা মনে রাখতে হবে বলেও তৃণমূল কর্মী সমর্থকদের মনে করিয়ে দেন তিনি।’

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...