Monday, June 8, 2026

সোমবার আইএসএলে এটিকে এমবির মুখোমুখি মুম্বই সিটি এফসি

Date:

Share post:

সোমবার আইএসএলে( isl) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ( Mumbai city fc)। হাই ভোল্টেজ ম‍্যাচে জিততে মরিয়া বাগান ব্রিগেড।

শেষ ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে এই মুহুর্তে বেশ চার্জডআপ বাগান শিবির। ৯ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের ( habas) দল। সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে জিতে লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া এটিকে এমবি। শেষ ম‍্যাচে বেঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে হারিয়েছে মুম্বই সিটি এফসি। দুরন্ত ফর্মে ফোনড্রে, হুগো বুমোসরা। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে মুম্বই। তাই তো সোমবারের ম‍্যাচে নামার আগে সর্তক হাবাস। মুম্বইয়ের অ‍্যাটাক চিন্তায় রাখছে বাগানের স্প‍্যানিশ কোচকে। তাই তো ম‍্যাচের আগের দিন অনুশীলনে দলের ডিফেন্সে জোর দেন তিনি।

এদিকে শেষ ম‍্যাচ থেকে আবারও গোলে ফিরেছেন রয় কৃষ্ণা ( Roy Krishna)। এই মরশুমেও সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন তিনি। মুম্বই ম‍্যাচে নামার আগে সর্তক ফিজির এই তারকা ফুটবলার। তবে মুম্বই ম‍্যাচে দল জিততে বলে আশা করছেন কৃষ্ণা। মুম্বই ম‍্যাচে তিন পয়েন্ট লক্ষ‍্য বাগানের প্রানভোমরার।

আরও পড়ুন:সৈয়দ মুস্তাক আলি টি-২০র প্রথম ম‍্যাচে ৯ উইকেটে জয় বাংলার

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...