Friday, April 3, 2026

রাজ্য পুলিশের ইন্সপেক্টর-ডিএসপি’র পর গরু পাচারকাণ্ডে এনামূলের তিন আত্মীয়কে নোটিশ CBI-এর

Date:

Share post:

এবার গরু পাচারকাণ্ডে এনামূলের তিন আত্মীয়কে দফতরে হাজিরার নির্দেশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Bureau of Investigation)। শনিবারই তাঁদেরকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই (CBI)।

সিবিআই সূত্রের খবর, গরু পাচারকাণ্ডের তদন্ত শুরু হতেই দেশ ছেড়েছেন এনামূলের ওই তিন আত্মীয়। তাঁরা এখন ঠিক কোথায় রয়েছেন তা জানা যায়নি সিবিআইয়ের তরফে। তবে তাঁরা যে পলাতক এটুকু নিশ্চিত কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের হাজিরার নোটিশ এনামূলের ম্যানেজারের কাছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পশিচমবঙ্গে গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে গ্রেফতার করা হয়েছে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগেই রাজ্য পুলিশের ইন্সপেক্টর ও ডিএসপি (DSP) পদমর্যাদার ৬ অফিসারকে নোটিশ পাঠিয়েছে সিবিআই (CBI)। আর এরই মধ্যে এনামূলের তিন ঘনিষ্ঠ আত্মীয়ের খোঁজ পায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এনামূলের এই তিন ঘনিষ্ঠ আত্মীয় গরু পাচারের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন-জুনিয়র মৃধা খুনে চাঞ্চল্যকর তথ্য, নিজের ফোন থেকে বহু মেসেজ ডিলিট করেন প্রিয়াঙ্কা

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...