Wednesday, April 8, 2026

মোদির গুজরাট মডেল ‘ভুয়ো’: কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নরেন্দ্র মোদির (Narendra Modi) গুজরাট (Gujrat) মডেলকে ভুয়ো (Fake) বলে কটাক্ষ করল তৃণমূল (Tmc)। শুধু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেই বাংলার থেকে অনেক পিছিয়ে বিজেপি শাসিত গুজরাট। শিশু স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরে রবিবার তৃণমূল টুইট (Tweet) করে জানায়, নবজাতক শিশু মৃত্যুর হার বাংলার থেকে অনেক বেশি গুজরাটে।
গুজরাটে শিশু মৃত্যুর হার ৩১.২, যা বাংলার ২২-এর তুলনায় অনেকটাই বেশি।
৫ বছরের নীচে শিশু মৃত্যুর হার গুজরাটে ৩৭.৬, বাংলায় তা ২৫.৪।

তৃণমূলের অভিযোগ, বাংলার তুলনায় গুজরাটের শিশুরা অনেক বেশি অপুষ্টির শিকার। এছাড়াও সরকারি হাসপাতালের শয্যা ঘনত্বের দিক থেকেও দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা।
গুজরাটের সরকারি হাসপাতালে আইসিইউয়ের সংখ্যার ৪ গুণ বেশি আইসিইউ (Icu) রয়েছে বাংলার সরকারি হাসপাতালে।
এই তথ্য তুলে ধরে তৃণমূলের দাবি, নরেন্দ্র মোদির গুজরাট মডেল ফেক।

যদিও বিজেপি (Bjp) নেতারা বারবারই দাবি করে আসছেন ক্ষমতায় এলে বাংলাকে গুজরাট বানাবেন তাঁরা।কিন্তু বিজেপির সেই গুজরাট মডেলকে কড়া ভাষায় কটাক্ষ করেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব।

আরও পড়ুন- পায়ে দড়ি বেঁধে পেটের চিকিৎসা, নার্সিংহোমের দান দগদগে ঘা ও করোনা!

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...