Sunday, April 5, 2026

নারকেল ফাটিয়ে পুজো দিয়ে রওনা হল ৩ ট্রাক ভর্তি করোনা টিকা

Date:

Share post:

ঘোষণা করে দিয়েছেন ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে করোনা(Corona) টিকাকরণ। ফলস্বরূপ হিসেব কষলে হাতে বাকি আর মাত্র ৩ দিন। ‌ মঙ্গলবার ভোর ৫ টায় পুজো দিয়ে নারকেল ফাটিয়ে সিরাম ইনস্টিটিউট(seram institute) থেকে রওনা হল তিন ট্রাক টিকা। কড়া নিরাপত্তার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে টিকাগুলি।

জানা গিয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত মালগাড়িতে গুলিকে প্রথমে নিয়ে যাওয়া হবে পুনের বিমানবন্দরে সেখান থেকে কার্গো বিমানে যথাস্থানে পৌঁছে দেওয়ার পর বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে বিমানে তুলে দেওয়া হয় টিকা গুলিকে। তথ্য অনুযায়ী দেশের ১৩ টি কেন্দ্রে পৌঁছে যাবে সিরামের কোভিশিল্ড। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, লখনউ-এর পাশাপাশি তালিকায় রয়েছে কলকাতাও।

উল্লেখ্য, সিরাম সূত্রে আগেই জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি টিকার দাম হবে ২০০ টাকা। বিশেষ বিমানে আজ কলকাতায় আসছে ৭ লক্ষ ভ্যাকসিন। প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজারে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় তা সংরক্ষণ করা হবে। তারপর রাজ্যের হাসপাতালগুলিতে পৌঁছবে টিকা। ইতিমধ্যেই সব জেলায় তিনটি করে হাসপাতালে টিকাকরণের মহড়া হয়েছে।

আরও পড়ুন:বার্ড ফ্লুর জেরে সর্তকতা জারি হয়েছে আলিপুর চিড়িয়াখানাতেও

প্রসঙ্গত, টিকার দাম ২০০ টাকা। প্রথম ধাপে ভারতে মোট ৩০ কোটি মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। পুণের সেরাম ইন্সটিটিউট থেকে বিশেষ বিমানে কলকাতায় আসছে প্রায় সাত লক্ষ ভ্যাকসিন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advt

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...