Saturday, April 4, 2026

পরের পর সভায় বিশৃঙ্খলা, পুলিশি নিরাপত্তার দাবি নিয়ে হাইকোর্টে শুভেন্দু

Date:

Share post:

সম্প্রতি তাঁর প্রায় সব জনসভাতেই ছোট-বড় গোলমাল হচ্ছে৷ জনসভায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থাই করছে না রাজ্য সরকার ৷

এবার তাঁর সভায় পুলিশি নিরাপত্তার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikary)৷ শুভেন্দুর অভিযোগ, তিনি যে জনসভায় যাচ্ছেন, সেখানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ( chaos) তৈরি করে বড় অঘটন করার চেষ্টা চলছে। সেই আশঙ্কা থেকেই হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু।

হলফনামায় শুভেন্দু বলেছেন, তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা ( Central Security) দেওয়া হলেও তিনি যেখানে জনসভা করতে যাচ্ছেন সেখানে রাজ্য পুলিশ ( state police) কোন নিরাপত্তা দিচ্ছে না। ফলে ইচ্ছাকৃতভাবে তাঁর জনসভায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অনেকক্ষেত্রেই সভা বানচাল হয়ে যাচ্ছে। তাই তাঁর জনসভায় যেন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ দিনকয়েক আগে নন্দীগ্রাম ও পুরুলিয়ায় শুভেন্দুর সভায় গোলমাল হয়৷ প্রবল বিক্ষোভ, চেয়ার ছোড়াছুড়ি, ইটবৃষ্টির কারনে বিজেপির যোগদান সভা সুষ্ঠভাবে শেষ করা যায়নি। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় শুভেন্দু নিজে মাত্র মিনিট কয়েক বক্তব্য রাখতে বাধ্য হন৷ একই ছবি ছিলো পুরুলিয়াতেও৷ সেখানকার কাশীপুর ন’পাড়া রোড শো শুরু করে কাশীপুর মোড় এলাকায় সভা করেছিলেন শুভেন্দু। শুভেন্দু বক্তব্য শুরুর আগেই চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় সভায়। সভাস্থলে ঢুকে যায় গাড়ি, শুরু হয় চেয়ার গোলমাল ৷ নন্দীগ্রামের মতো পুরুলিয়াতেও জনতাকে শান্ত হতে অনুরোধ করতে দেখা যায়
শুভেন্দুকে৷ প্রতিটি ক্ষেত্রেই তাঁর সভার এমন বিশৃঙ্খলার জন্য তৃণমূল তথা রাজ্য সরকারকেই অভিযুক্ত করেছেন শুভেন্দু৷
রাজনৈতিক মহলের নজর এখন আদালতের দিকে৷
শুভেন্দুর মামলার ভিত্তিতে হাইকোর্ট তাঁর সভায় পুলিশি নিরাপত্তা জোরদার করে কিনা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন-ইংরেজবাজারে তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণেন্দু নারায়ণের নামে দেওয়াল দখল, শুরু বিতর্ক

Advt

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...