Wednesday, June 24, 2026

কয়লা পাচারকাণ্ড: লালার বাড়িতে প্রোক্লেম অফেন্ডার নোটিশ সাঁটালো CBI

Date:

Share post:

কয়লা ও গরু পাচারকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়িতে প্রোক্লেম অফেন্ডার নোটিশ সাঁটিয়ে দিল সিবিআই। লালার সল্টলেক ও পুরুলিয়ার বাড়িতে এই নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সিবিআই দফতরে হাজির না হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার সতর্কতা জারি করা হয়েছে এই নোটিশে।

কয়লা পাচারকাণ্ডের (Coal Smaglling) জাল দ্রুত গোটাতে চাইছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপরতার সঙ্গে নিয়ম করে তল্লাশি অভিযান (Raid) যেমন শুরু করেছে, ঠিক একইভাবে এই পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালার (Lala) সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকেও ঝুঁকছে তারা।

আরও পড়ুন:করোনার থেকে বেশি ভয়ঙ্কর বিজেপি: বিস্ফোরক নুসরত

সিবিআই চায়, লালাকে ঘোষিত অপরাধী হিসেবে আজ থেকে আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু হোক। এবং তেমনটাই হলো। এবং লালার সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়েও আইনি প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, লালাকে কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যে তিনবার নোটিশ দেওয়া হলেও সে হাজিরা দেয়নি। আদালতের নির্দেশে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warent)। এর আগে কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাসি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। উঠে এসেছে একাধিক নথি-তথ্য। নাম এসেছে অনেক প্রভাবশালীর।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...