Friday, June 26, 2026

করোনা সতর্কতায় অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর শোনা যাবে না কলার টিউনে

Date:

Share post:

মারণ করোনা ভাইরাসের(Coronavirus) হাত থেকে কিভাবে বাঁচবেন? কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এতদিন কলার টিউন(caller tune) এর মাধ্যমে দেশবাসীকে সতর্ক করে যাচ্ছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন(Amitabh bacchan)। গত কয়েক মাস ধরে লাগাতার ভাবে মোবাইল ফোনে কল করলেই বেজে চলছিল অমিতাভ বচ্চনের ভারী কন্ঠস্বর। এবার আর শোনা যাবে না সেই কণ্ঠস্বর।

জানা গিয়েছে, আজ অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে তুলে নেওয়া হচ্ছে অমিতাভ বচ্চনের গলার করোনা কলার টিউন। কেন্দ্রীয় সরকারের ধারণা ছিল অমিতাভ বচ্চনের মতো তারকা পরামর্শ দিলে সে পরামর্শ দেশের বেশির ভাগ মানুষকে প্রভাবিত করবে। তার জেরে তার ভারী গলার কণ্ঠস্বর কলার টিউন হিসেবে রেকর্ড করা হয়। তবে সম্প্রতি করোনা সতর্কতায় বচ্চনের কণ্ঠস্বর বিতর্কের জন্ম দেয়। তিনি নিজেও এই ভাইরাস থেকে রেহাই পাননি। এই কণ্ঠস্বর তুলে নেওয়ার দাবিতে জনস্বার্থ মামলাও দায়ের হয় আদালতে। যার ফলে এবার ওই বিতর্কে না গিয়ে বচ্চনের গলার কলার টিউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। জানা যাচ্ছে তার পরিবর্তে একটি নারী কন্ঠ শোনা যেতে পারে কলার টিউনে।

আরও পড়ুন:রাজ্যের নয়া উদ্যোগ, এবার ই -রেশন কার্ডে মিলবে খাদ্য সামগ্রী

এদিকে শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনা টিকাকরণ প্রক্রিয়া। সরকার জানিয়ে দিয়েছে প্রথম দফায় স্বাস্থ্যকর্মীর, সাফাই কর্মী, চিকিৎসক ও করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে। ‌ অমিতাভ বচ্চনের কলারটিউন সরিয়ে নিয়ে, এবার টিকা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষকে দিতে চাইছে সরকার কলার টিউনের মাধ্যমে।

Advt

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...