Saturday, April 4, 2026

কত জনের বাড়ি বিদেশে, জানতে চায় দুর্নীতি দমন কমিশন

Date:

Share post:

কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বিলাসবহুল ফ্ল্যাট ও বাড়ির মালিক বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (Anti Corruption Commission)। উচ্চ আদালতের নির্দেশ মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন।

চিঠি পাঠানোর বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব আনোয়ার জানান, “কানাডা, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে যারা অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি-ঘর করেছে বলে জানা গেছে, তাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ডিআরইউর মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসে বিদেশমন্ত্রী (Foreign minister) এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানান। প্রাথমিকভাবে অর্থপাচারে ( Money laundering) জড়িত যাদের তথ্য পাওয়া গেছে তার মধ্যে সরকারি কর্মচারীই          (Government employee ) বেশি বলে জানান তিনি। এছাড়া রাজনীতিবিদ (Politician) এবং ব্যবসায়ী        ( Businesses Man ) থাকার কথাও তিনি বলেন। তবে কারও নাম তিনি প্রকাশ করেননি।

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে করোনা টিকা পাবেন ২৫ হাজার গণমাধ্যম কর্মী

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...