Monday, April 6, 2026

ভোটের বছরে নেতাজির জন্মবার্ষিকী নিয়ে একগাদা কর্মসূচি কেন্দ্রের

Date:

Share post:

ভোট বড় বালাই৷

বিজেপির শাসনকালের অন্যান্য বছরে এতখানি তৎপরতা দেখা যায়নি৷ এ বছর বাংলার বিধানসভা ভোটের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর( Netaji Subhas) জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ( Govt of India)৷ এই লক্ষ্যে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্র ৷ পাশাপাশি একঝাঁক কর্মসূচি নিয়ে ফেলেছে মোদি সরকার।

◾দেশের যেসব শহর বা গ্রামে নেতাজির স্মৃতি, কর্মযজ্ঞ এবং সামাজিক তথা রাজনৈতিক কর্মসূচি ছড়িয়ে রয়েছে,সেগুলিকে বেছে নেওয়া হবে।

◾কলকাতা থেকে কটক, মণিপুর থেকে আন্দামান অথবা গোমো, দেশজুড়ে ছড়ানো নেতাজির এ ধরনের কর্মভূমিকে নিয়ে কেন্দ্র তৈরি করছে ‘নেতাজি সার্কিট’।

◼তৈরি হবে একাধিক মিউজিয়ম এবং প্রদর্শনীস্থল।

◾মণিপুরের মৈরাং এলাকায় যেখানে নেতাজির আজাদ হিন্দ বাহিনী ঢুকে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলো, সেই এলাকাকে নেতাজি সার্কিটের অঙ্গ হিসেবে তুলে ধরা হচ্ছে।

◾মৈরাং-এর প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা জমি অধিগ্রহণ করবে সরকার। সেখানে নেতাজি-কেন্দ্র গড়ে তোলা হবে।

◾কটকে নেতাজির জন্মস্থান ও জানকীনাথ বসুর বাসভবন ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে গঠন করা হবে নেতাজি কেন্দ্র।

◾ভিক্টোরিয়া মেমোরিয়ালে চিত্র প্রদর্শনী থেকে নেতাজির স্মৃতি বিজড়িত উপকরণও প্রদর্শন করা হবে।

◾নেতাজি-জীবনে গুরুত্বপূর্ণ গোমো স্টেশন সাজানো হবে।

১৯৪৩ সালে আন্দামানে গিয়েছিলেন নেতাজি। সেখানেই তৈরি হবে আজাদ হিন্দ বাহিনীর মিউজিয়ম।

 

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...