Friday, April 3, 2026

সবাই নিতে পারবেন না করোনা টিকা, কারা কারা পারবেন জেনে নিন

Date:

Share post:

১৬ জানুয়ারি অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে দেশ জুড়ে করোনা টিকাকরণ। শনিবার থেকে টিকাকরণের আগে জেনে নিন কারা কোভিড টিকা নিতে পারবেন আর কারা টিকা নিতে পারবেন না

১) ১৮ বছর ও তাঁর ঊর্ধ্বেই একমাত্র ভ্যাকসিন (Vaccine) দেওয়া যাবে।
২) কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) ও অন্যান্য টিকার মাঝে ন্যূনতম ১৪ দিনের ব্যবধান রাখতে হবে।
৩) একটি ডোজ কোভিশিল্ডের, পরের ডোজ কোভ্যাক্সিনের-এমনটা করা যাবে না। অর্থাৎ দ্বিতীয় ডোজটিও একই কোভিড ভ্যাকসিনের হতে হবে।
৪) করোনায় (Covid 19) আক্রান্ত কোনও ব্যক্তি নেগেটিভ হওয়ার ৪ থেকে ৮ সপ্তাহ পর ভ্যাকসিন নিতে পারবেন।
৫) গর্ভবতী ও যারা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের কোভিড টিকা আপাতত দেওয়া যাবে না। কারণ ট্রায়ালে এমন লোকদের ওপর পরীক্ষা হয়নি।
৬) যাঁদের অ্যালার্জির প্রবণতা আছে, তাঁদেরকেও এই ভ্যাকসিন দেওয়া যাবে না।
৭) কো-মরবিডিটি (Co-morbidity) আছে, এমন রোগীর ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে।

টিকাকরণ কর্মসূচিতে ৩,০০০ কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি সেন্ট্রারে প্রত্যেকদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। টিকাকরণের প্রক্রিয়া সফলভাবে এগোলে এরপরের লক্ষ্য ৫০০০টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া। উল্লেখ্য, প্রথম ধাপে প্রায় ৩০০ মিলিয়ন ঝুঁকিপূর্ণ মানুষকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে। যার মধ্যে ৩০ মিলিয়ন স্বাস্থ্যকর্মী ও প্রথমসারির কর্মীরা রয়েছেন।

আরও পড়ুন-ইস্তফা দিলেন হলদিয়া পুরসভার শুভেন্দু-ঘনিষ্ঠ চেয়ারম্যান

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...