Thursday, May 14, 2026

ইস্তফা দিলেন হলদিয়া পুরসভার শুভেন্দু-ঘনিষ্ঠ চেয়ারম্যান

Date:

Share post:

ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস (TMC) পরিচালিত হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক(Chairman Haldia Municipality Shyamal Adak)। জেলা রাজনীতিতে তিনি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

শুক্রবার শ্যামলবাবু জানিয়েছেন, জেলা রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি দেখে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এদিন দুপুরে নিজেই তাঁর ইস্তফাপত্র হলদিয়া মহকুমা শাসক ও পুরসভার CEO-র কাছে পাঠিয়ে দেন তিনি৷ তবে শ্যামল তৃণমূল ছাড়ছেন কি না, সে ব্যাপারে এখনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। ২০১৭ সালের পুর নির্বাচনে হলদিয়ার ২৯টি ওয়ার্ডই দখল করে তৃণমূল। চেয়ারম্যান হন শ্যামল আদক। এবার তিনি সেই পদ ছাড়লেন (Resigned)৷ শ্যামলবাবু এক সময় হলদিয়ার প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের ঘনিষ্ঠ ছিলেন। লক্ষ্মণের মদতেই হলদিয়া বন্দর এলাকার অধিপতি হয়ে ওঠেন৷ পরে, রাজ্যে পালাবদলের পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং তাঁর ক্ষমতাও বৃদ্ধি পায়।
সূত্রের খবর, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় শ্যামল আদকের বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা করছে দলেরই বিরুদ্ধ গোষ্ঠী। তাই অনাস্থার আগেই শ্যামলবাবু সতর্ক পদক্ষেপ করে পুরসভার পদ ছাড়লেন৷ এমনই মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, হলদিয়ার পুরসভার নতুন চেয়ারম্যান হতে চলেছেন ভাইস চেয়ারম্যান পদে থাকা সুধাংশু মণ্ডল।

আরও পড়ুন:স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে ব্যাপক উত্তেজনা

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...