Monday, April 13, 2026

অযোধ্যায় রাম মন্দির গড়তে ৫ লক্ষ ১০০ টাকা দান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে শুরু হয়েছে অযোধ্যায় রাম মন্দির(Ram Mandir) নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান। আর সেই অভিযানে সর্বপ্রথম অর্থ দান করলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ramnath Kovind)। শনিবার রাম মন্দির ট্রাস্টের(Ram Mandir trust) হাতে তিনি তুলে দিলেন ৫ লক্ষ ১০০ টাকার একটি চেক।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদের(Vishva Hindu Parishad) মিলিত প্রচেষ্টায় দেশজুড়ে শনিবার থেকে শুরু হয়েছে ‘শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান’। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে চলবে এই অভিযান। এর মাধ্যমে সারাদেশে ১৩ কোটি পরিবারের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য ঠিক করে নিয়েছে ট্রাস্ট। এর মাধ্যমে ১০ টাকা ১০০ টাকা ১০০০ টাকা দিতে ইচ্ছুক মানুষের হাতে তুলে দেওয়া হবে কুপন। যে কুপনে রয়েছে নির্মীয়মাণ রাম মন্দির ও ভগবান রামের ছবি। সমস্ত মানুষ ২০০০ টাকার বেশি অর্থ দান করবেন তার জন্য থাকবে আলাদা কুপনের ব্যবস্থা। এই কুপন দেখিয়ে ছাড় পাওয়া যাবে আয়করে।

আরও পড়ুন:পূর্ব মেদিনীপুর তৃণমূলে ক্রমশই ব্রাত্য, কোণঠাসা অধিকারী- পরিবার

এ প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় কার্যকারী অধ্যক্ষ আলোক কুমার জানান, ‘রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করার পর এবার যাওয়া হবে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কাছে। সেখান থেকে একে একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের অন্যান্য নাগরিক এবং ভিন দেশে বসবাসকারী ভারতীয়রাও চাইলে এই মন্দিরের জন্য অর্থ দান করতে পারবেন।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...