Monday, April 6, 2026

দেশজুড়ে সার্ভার বিভ্রাট, শুরুতেই ধাক্কা খেলো করোনা টিকাকরণ কর্মসূচি

Date:

Share post:

প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) দেশজুড়ে কোভিড টিকাকরণ (Covid Vaccine) কর্মসূচি প্রাথমিকভাবে ধাক্কা খেলো। সার্ভার বিভ্রাটের মুখোমুখি এই কর্মসূচি। আজ, শনিবার সকাল থেকেই দেশজুড়ে যে সার্ভারে সমস্ত সম্ভাব্য টিকা প্রাপকদের নাম নথিভুক্ত করা হয়েছে সেই কোউইন সার্ভারে সমস্যা দেখা দিয়েছে।

আগেই ঠিক ছিল, যে সমস্ত স্বাস্থ্যকর্মীদের (Health Worker) নাম নথিভূক্ত হবে তাঁদের প্রত্যেকের কাছে এসএমএস চলে যাবে। আর সেই এসএমস-এর মাধ্যমেই টিকাকরণ কেন্দ্রে প্রবেশাধিকার মিলবে। এবং তাঁদেরই কেবলমাত্র দেওয়া হবে এই টিকা। কিন্তু আজ সকাল পর্যন্ত সেই এসএমএসই অধিকাংশেরও বেশি সম্ভাব্য প্রাপকরা পাননি। তাই, সমস্যা মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে রাজ্যের সকল সম্ভাব্য প্রাপকদেরকে ফোন করে সকাল ১০টা মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে আসতে বলা হয়েছে। এর আগে সব রকম ব্যবস্থা খতিয়ে দেখতে দু’দিন ধরে ড্রাই রান হয় এই টিকাকরণ পদ্ধতির। কিন্তু তার পরও কীভাবে এই সমস্যা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন : টিআরপি কাণ্ড: অর্ণব ও প্রাক্তন বার্ক সিইও–র কথোপকথন ভাইরাল

Advt

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...