Monday, April 6, 2026

মাত্র ২২ দিন! মোহভঙ্গ হয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সিরাজ খান

Date:

Share post:

২২ দিনের মধ্যে পালা বদল। ধাক্কা শুভেন্দু গোষ্ঠীতে। বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলেন সিরাজ খান। মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ। আর ফিরেই বিজেপিকে তোপ। বললেন, ভুল বুঝতে পারছি। দিদির প্রেরণাতেই কাজ করতে চাই।

রবিবার তৃণমূল ভবনে সিরাজের হাতে পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় সিরাজের পাশে ছিলেন পূর্ব মেদিনীপুরের সদ্য নির্বাচিত জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। গত ২৫ নভেম্বর ঘটা করে কৈলাশ বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগ দেন সিরাজ। আর ফের পুরনো দলে ফিরে সিরাজ বলেন, ওখানে সব বড় বড় নেতা। আমরা ছোট নেতা। যে কাজের জন্য গিয়েছিলাম, তা করতে পারছিলাম না। ভুল করেছিলাম।

আরও পড়ুন:না-ফেরার দেশে ৭ বছর কাটালেন বিশ্ববন্দিতা সুচিত্রা

বিজেপিতে যোগ দিয়ে সিরাজ বলেছিলেন, সংখ্যালঘুদের ভুলিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের চাকরিতে ১০% সংরক্ষণের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সবটাই মিথ্যা।

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...